০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডব: শিলাবৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত, অন্ধকারে বহু এলাকা

রোববার (২৯ মার্চ) রাতের আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত প্রায় ১০টার দিকে শুরু হওয়া ঝড়ের তীব্রতায় বহু ঘরের টিনের চাল উড়ে যায়, ভেঙে পড়ে অসংখ্য গাছপালা। বিদ্যুতের লাইনের ওপর গাছের ডাল পড়ে থাকায় অনেক এলাকা এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শহরের সুলতানপুর এলাকা। সেখানে অন্তত ১৫টি পরিবারের বসতঘরের চাল উড়ে গিয়ে তারা খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়েছেন। স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতা ছিল অস্বাভাবিক এবং অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন।

সুলতানপুরে বেশি ক্ষতি

ক্ষতিগ্রস্ত জবেদা খাতুন বলেন, ঝড়ে তার ঘরের চাল উড়ে যাওয়ার পাশাপাশি ভেতরের আসবাবপত্রও নষ্ট হয়ে গেছে। একই এলাকার বিউটি খাতুন ও এরশাদ হোসেন জানান, ঝড়ের সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে প্রাণ বাঁচাতে দ্রুত ঘর ছেড়ে বের হতে হয়েছে তাদের।

সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত

কৃষিজমি ও আমের ক্ষতি

শুধু বসতঘর নয়, শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি ও চলতি মৌসুমের আমের ফলন। স্থানীয় কৃষকরা জানান, হঠাৎ শিলাবৃষ্টিতে গাছের আম ঝরে পড়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত বলেন, রাত থেকেই বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঝড় ও শিলাবৃষ্টিতে নীলফামারীতে ফসলের ব্যাপক ক্ষতি - Agrinews24

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডব: শিলাবৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত, অন্ধকারে বহু এলাকা

০২:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬