০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

শেরপুর ও বগুড়া উপনির্বাচনে ভোট ডাকাতির অভিযোগে ঢাকায় জামায়াতের বিক্ষোভ, ফলাফল বাতিলের দাবি

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে শুক্রবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ঢাকা মহানগর জামায়াতের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গোলাম পরওয়ারের কঠোর বক্তব্য

সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এবারের নির্বাচনে যে নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও হামলার ঘটনা ঘটেছে, তা আওয়ামী লীগ আমলকেও হার মানায়। তিনি অভিযোগ করেন, গণমাধ্যমে সব তথ্য প্রকাশ পেলেও প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে জাতির সঙ্গে তামাশা করেছেন। তিনি শেরপুর ও বগুড়া আসনের নির্বাচনের ফলাফল অবিলম্বে বাতিলের দাবি জানান।

গণভোট প্রশ্নে বিএনপির বিরুদ্ধে অভিযোগ

গণভোট ইস্যুতে তীব্র সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটের ফলাফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের পর তারা সেই অঙ্গীকার থেকে সরে এসেছে এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। তিনি সতর্ক করেন, জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতায় থাকা যাবে না। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন-বিজয়নগর পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল হয়।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

শেরপুর ও বগুড়া উপনির্বাচনে ভোট ডাকাতির অভিযোগে ঢাকায় জামায়াতের বিক্ষোভ, ফলাফল বাতিলের দাবি

০৭:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬