০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
কেপ ভার্দের ঐতিহাসিক অভিষেক, স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে বিশ্বকাপে চমক বিএসএফ সম্মেলন ঘিরে ‘বিভ্রান্তিকর’ প্রচারণা নাকচ করল বিজিবি যুদ্ধের ছায়ায় বিশ্বকাপ: খেলাধুলা কি সত্যিই রাজনীতির বাইরে? জাপানের লড়াকু ড্র, নেদারল্যান্ডসকে রুখে বিশ্বকাপে আত্মবিশ্বাসী সামুরাই ব্লু রামিসা হত্যা মামলায় প্রাণভিক্ষা চাইলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শূন্য পাতার ভয় কাটিয়ে ইন্দোনেশিয়ায় গাইডেড জার্নালের উত্থান জাপানে সার সংকটের আশঙ্কা, বাড়ছে কৃষি ব্যয় স্ট্রিমিংয়ে রাজত্ব, কনসার্টে শূন্যতা? দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগীত বাজারে ইন্দোনেশিয়ার নতুন ধাঁধা ইউরোপের নতুন বার্তা: যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এগোতে চায় মিত্ররা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বৈদ্যুতিক গাড়ি: ভবিষ্যতের শক্তি নির্ধারণ করবে গুরুত্বপূর্ণ খনিজ

বাংলাদেশ থেকে ইইউতে যাচ্ছেন প্রণয় ভার্মা, ঢাকায় নতুন হাইকমিশনার কবে আসছেন এখনও অজানা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ ঘোষণা করেছে। তিনি শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকায় শূন্যতা এবং কূটনৈতিক প্রেক্ষাপট

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনারের নাম এখনও ঘোষণা না হওয়ায় প্রণয় ভার্মা আরও এক থেকে দুই মাস ঢাকায় দায়িত্ব পালন করতে পারেন। ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় যোগ দেওয়ার আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে বিভিন্ন কূটনৈতিক পদে কাজ করেছেন।

প্রণয় ভার্মার পরিচিতি

১৯৯৪ সালে ভারতীয় পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া প্রণয় ভার্মা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। পেশাদার জীবন শুরু হয়েছিল টাটা স্টিলে। ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট থেকে চীনা ভাষায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি। ভারতের পরমাণু কূটনীতি পরিচালনা এবং পূর্ব এশিয়া নীতি নির্ধারণে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দের ঐতিহাসিক অভিষেক, স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে বিশ্বকাপে চমক

বাংলাদেশ থেকে ইইউতে যাচ্ছেন প্রণয় ভার্মা, ঢাকায় নতুন হাইকমিশনার কবে আসছেন এখনও অজানা

০৭:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬