গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাহাতখানা এলাকায় শনিবার ভোরে একই পরিবারের পাঁচ সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন ফোরকানের স্ত্রী, তাদের তিন সন্তান এবং তার শ্যালক। তারা সবাই গোপালগঞ্জের বাসিন্দা এবং ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জানান, ফোরকান রাতের কোনো এক সময় তার স্ত্রী, সন্তান ও শ্যালককে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পলাতক ফোরকানকে খুঁজছে পুলিশ
কাপাসিয়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পরিবারের কর্তা ফোরকান নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।


সারাক্ষণ রিপোর্ট 



















