০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বিরোধী দলের কেউ অর্থবিলে কোনো সংশোধনী প্রস্তাব দিল না কেন

প্রথম আলো,

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় সরব ছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বিরোধী দলের ৯১ জন সদস্য প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিকের সমালোচনা করেছেন, পরিবর্তনের দাবিও তুলেছেন। কিন্তু অর্থবিলের কোথায় কী পরিবর্তন চান, তা উল্লেখ করে তাঁদের কেউই দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব দেননি।

সংসদ-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিরোধী দলের পক্ষ থেকে অর্থবিলে কোনো সংশোধনী প্রস্তাব না দেওয়ার ঘটনা বিরল।

বাজেট নিয়ে সংসদে প্রায় ৪৬ ঘণ্টা আলোচনা শেষে গত সোমবার অর্থবিল পাসের জন্য তোলা হয়। বিরোধী দলের বেশ কয়েক জন সদস্য জনমত যাচাইয়ের প্রস্তাব দিলেও কোনো সংশোধনী প্রস্তাব দেননি।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল এবং আগের দিন সোমবার অর্থবিল-২০২৬ পাস হয়। মূলত শুল্ক-করের পরিবর্তনগুলো আনা হয় অর্থবিলের মাধ্যমে। কোনো সংসদ সদস্য প্রস্তাবিত শুল্ককরে কোনো পরিবর্তন চাইলে তাঁকে নির্দিষ্ট পদ্ধতিতে অর্থবিলে সংশোধনী প্রস্তাব দিতে হয়।

বিরোধী দলের কেউ অর্থবিলে কোনো সংশোধনী প্রস্তাব দিল না কেন | প্রথম আলো

সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী, সংশ্লিষ্ট মন্ত্রী কোনো বিল ‘সংসদে অবিলম্বে বিবেচনার’ প্রস্তাব দেওয়ার পর সংসদ সদস্যরা বিলটি জনমত যাচাইয়ে পাঠানোর প্রস্তাব করতে পারেন। ওই প্রস্তাব নিয়ে আলোচনা শেষে তা সাধারণত নাকচ হয়ে যায়। এরপর পরবর্তী ধাপে (বিল পাসের আগে) সংসদ সদস্যরা বিলের কোথায় কোথায় সংশোধন চান, তা উল্লেখ করে সুনির্দিষ্টভাবে প্রস্তাব দিতে পারেন।

জনমত যাচাই, সংশোধনী প্রস্তাবের নোটিশ সংসদ সদস্যের একটি নির্দিষ্ট সময় আগেই দিয়ে রাখতে হয়। সংশ্লিষ্ট মন্ত্রী যেকোনো সংশোধনী প্রস্তাব গ্রহণ বা নাকচ করার ইচ্ছা ব্যক্ত করতে পারেন। সেটি কণ্ঠভোটের মাধ্যমে গৃহীত বা নাকচ হয়। মূলত এই সংশোধনীর মাধ্যমেই বিলে পরিবর্তন আসে।

পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পেরই অংশ, ঝুঁকি নেই : সেতুমন্ত্রী

কালের কণ্ঠ,

সড়ক, সেতু ও রেল পরিবহন মন্ত্রী রবিউল আলম বলেছেন, পদ্মা রেলওয়ে সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পের প্রয়োজনেই করা হয়েছে এবং এতে সেতুর নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। সম্প্রতি ভায়াডাক্টের নিচে মাটি কাটার বিষয়ে যেভাবে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পেরই অংশ, ঝুঁকি নেই : সেতুমন্ত্রী |  কালের কণ্ঠ

রবিউল আলম বলেন, ‘মাটি অপসারণের বিষয়টি সত্য হলেও এটি কোনো অপরিকল্পিত বা স্বেচ্ছাচারী কাজ নয়। বরং প্রকল্পের চুক্তি ও নকশা অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ১৬ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী পরিবহনের জন্য জলাভূমির ওপর অস্থায়ী ভরাট করা হয়েছিল।

প্রকল্প শেষ হওয়ার পর সেই ভরাট অপসারণ করে আগের অবস্থায় ফিরিয়ে আনার বাধ্যবাধকতা চুক্তিতেই রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে ১৬ দশমিক ৭৬ কিলোমিটারের মধ্যে ১৪ দশমিক ৪১ কিলোমিটার অংশের অস্থায়ী ভরাট অপসারণ করা হয়েছে। বর্তমানে প্রায় ২ দশমিক ৩৪ কিলোমিটার অংশের কাজ বাকি রয়েছে। পরিবেশের স্বাভাবিক জলপ্রবাহ ও জলাভূমির ভারসাম্য রক্ষার স্বার্থেই এই কাজ সম্পন্ন করা হচ্ছে।

স্বাস্থ্যের রাজস্বখাতে হাজার পদ সৃষ্টির প্রস্তাব যাচ্ছে জনপ্রশাসনে

জাগো নিউজ২৪,

দেশের বর্তমান স্বাস্থ্যখাতের যে বাস্তব চিত্র, তা এই ঐতিহাসিক সম্ভাবনাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। একদিকে হাসপাতালগুলোতে সেবার জন্য হাহাকার, অন্যদিকে সরকারি স্বাস্থ্য প্রশাসনে জমে উঠেছে শূন্যপদের বিশাল পাহাড়।

এ অবস্থায় দেশের স্বাস্থ্যখাতের সেবার মান বৃদ্ধি এবং নবসৃষ্ট ও শয্যা-উন্নত হাসপাতালগুলোর কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য রাজস্বখাতে প্রায় ৫ হাজার ৩৬৯টি নতুন পদ সৃষ্টির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যের রাজস্বখাতে ৫ হাজার পদ সৃষ্টির প্রস্তাব যাচ্ছে জনপ্রশাসনে

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিস্তারিত পর্যালোচনা শেষে এসব পদ সৃষ্টির প্রস্তাব দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরিচালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তারা জাগো নিউজকে নিশ্চিত করেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) সাভারের ৮৩টি, সোহরাওয়ার্দী হাসপাতালের ২০৪৮টি, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের ১২টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ১ হাজার ৪৮৭টি এবং যশোরের ২৩৮টিসহ নির্দিষ্টকৃত পদ এবং ৩৭টি মেডিকেল কলেজের সংশোধিত প্রস্তাব মিলিয়ে প্রায় ৫ হাজার ৩৬৯টি পদ সৃষ্টির প্রশাসনিক প্রক্রিয়া চলমান।

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

কালবেলা,

প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান সংক্রান্ত তথ্য এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার প্রভাবে বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত নন-ফার্ম পেরোল প্রতিবেদনের দিকে, যা ফেডারেল রিসার্ভের পরবর্তী সুদের হার নীতির ইঙ্গিত দিতে পারে।

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম | কালবেলা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৭ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে। আগের লেনদেনে এটি ২৩ জুনের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছিল।

অন্যদিকে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৭০ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের কেউ অর্থবিলে কোনো সংশোধনী প্রস্তাব দিল না কেন

১২:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬