১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ৫১ শৈশবের সঞ্চয় থেকে কোটি টাকার বিনিয়োগ: মায়ের জন্য ঘড়ি কিনতে চাওয়া সেই শিশুর গল্প কোম্পানির আড়ালে কোটি টাকার আয় গোপনের চেষ্টা, সিঙ্গাপুরের চিকিৎসকের বিরুদ্ধে আদালতের বড় সিদ্ধান্ত চীন থেকে কমছে মার্কিন শিক্ষার্থী, বদলে যাচ্ছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের চিত্র তিন সন্তানের জন্য নতুন জীবন শুরু, পুলিশ কর্মকর্তা থেকে সফল খাবার উদ্যোক্তা শারিজানের অনুপ্রেরণার গল্প চীনে ভ্রমণের ভয় কাটছে, প্রযুক্তির ছোঁয়ায় সহজ হচ্ছে বিদেশিদের যাত্রা ৬০ বছর বয়সেও সেবার আনন্দে উজ্জ্বল রেস্তোরাঁ কর্মীর হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে মিথ্যা মামলার নজির, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সতর্ক করলেন বিচারক ১৫ হাজার শিক্ষার্থীর উচ্ছ্বাসে জমে উঠল সিঙ্গাপুরের জাতীয় দিবসের আয়োজন সিঙ্গাপুরে বিদেশি পেশাজীবীদের একীভূত করতে নতুন উদ্যোগ, ইতিহাস ও সংস্কৃতি জানছেন কর্মীরা

মাগুরার এই কলেজে পাঠদানের চিহ্ন নেই, তবু দেড় কোটির ভবন বরাদ্দ

প্রথম আলো,

পাশাপাশি দুটি জরাজীর্ণ আধা পাকা ঘর। কোনো পাশে ইটের দেয়াল, আবার কোনো পাশে টিনের বেড়া। চারপাশ ঝোপঝাড় ও ময়লায় ভর্তি। নামফলক না থাকায় দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটি কী। কাছে গিয়ে দেখা গেল, বারান্দায় জন্মেছে ঘাস–লতা। বেশির ভাগ কক্ষ তালাবদ্ধ। জানালা দিয়ে উঁকি দিয়ে বসার বেঞ্চ দেখে নিশ্চিত হওয়া গেল এটা শিক্ষাপ্রতিষ্ঠান। তবে জমে থাকা ধুলো আর চারপাশের পরিবেশ বলে দিচ্ছে—দীর্ঘদিন ধরে সেখানে কোনো পাঠদান হয়নি।

এই চিত্র মাগুরার শালিখা উপজেলার মুন্সী শহিদুর রহমান বিএম কলেজের। এর অবস্থান উপজেলার আড়পাড়া-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে চুকিনগর এলাকায়। কারিগরি প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।

কলেজের কয়েকটি কক্ষে এলোমেলো পড়ে আছে শিক্ষার্থীদের বসার বেঞ্চ। তাতে পড়েছে ধুলার আস্তরণ। ৭ জুলাই মাগুরার শালিখা উপজেলার চুকিনগর এলাকায়

মাগুরা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় জেলার দুটি সংসদীয় আসনে তিনটি করে মোট ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণে দেড় কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। শালিখা উপজেলার মুন্সী শহিদুর রহমান বিএম কলেজ এর মধ্যে একটি। এই চিঠিতে দরপত্র আহ্বানের লক্ষ্যে নির্বাহী প্রকৌশলীকে ১৫ জুলাইয়ের মধ্যে সরেজমিনে জরিপ প্রতিবেদন ও ১৫ আগস্টের মধ্যে মাটি পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পদাধিকারবলে মুন্সী শহিদুর রহমান বিএম কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মাসখানেক আগে শালিখার ইউএনও হিসেবে যোগ দেওয়া তানভীর হাসান চৌধুরী বলেন, ‘সম্প্রতি ওই প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দে মাটি ফেলার কাজ তদারকি করতে গিয়েছিলাম। তবে কলেজের ভেতরে প্রবেশ করা হয়নি। তাই একাডেমিক কার্যক্রম নিয়ে খোঁজ নেওয়া হয়নি। তবে শুনেছি, প্রতিষ্ঠানটি চালু আছে।’

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরো পাঁচ দিন ভারি বর্ষণের শঙ্কা

কালের কণ্ঠ,

রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এটি গত ১৭ বছরে দ্বিতীয় সবোর্চ্চ।

এর আগে ২০০৯ সালের ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৩৩৩ মিলিমিটার।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, রবিবার ২০০৯ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এমন বৃষ্টিপাত হচ্ছে। তবে বর্ষায় বৃষ্টি বেশি হবে, এটাই স্বাভাবিক।

তিনি বলেন, চট্টগ্রামে ১৬০ মিলিমিটার, কক্সবাজারে ১১৩ মিলিমিটার, আমবাগানে ১৪০ মিলিমিটার, ফরিদপুরে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নাজমুল হক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সোনার গহনার দাম কমলো

জাগো নিউজ২৪,

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এ দাম কমানো হয়েছে।

সোনার গহনার দাম কমলো

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আলোকিত বাংলাদেশ,

বরিশালের গৌরনদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (সোমবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বরিশালের প্রবেশপথ গৌরনদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে মুহুর্মুহু করতালি দিয়ে স্বাগত জানান।

‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজের বুলেটপ্রুফ বাস থেকে প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের নিষেধ থাকায় তাঁর ছবি সম্বলিত কোনো স্বাগত তোরণ নির্মাণ করা হয়নি। ছিলো না কোনো ব্যানার-ফেস্টুন।

এর আগে ভোর ৬টায় গুলশানের বাসা থেকে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমানের বরিশালে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচি রয়েছে। কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

সফরকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান।

জনপ্রিয় সংবাদ

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ৫১

মাগুরার এই কলেজে পাঠদানের চিহ্ন নেই, তবু দেড় কোটির ভবন বরাদ্দ

১১:০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬