০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

উজানে বৃষ্টি, ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

সারা দেশে ভারি বৃষ্টিপাতের প্রভাবে বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নতুন করে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

নদীর পানি বাড়ার পূর্বাভাস

কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি আগামী কয়েক দিনের মধ্যে দ্রুত বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

তিস্তা, ধরলা ও দুধকুমার নদে নজর

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি মোটামুটি স্থিতিশীল ছিল। তবে আগামী তিন দিনে এসব নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি স্থানে পানি বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলেও বাড়ছে নদীর পানি

একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে, আর কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী তিন দিনের মধ্যে এই দুই নদীর পানিও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সিলেট ও সুনামগঞ্জেও সতর্কতা

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর প্রভাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে যেসব এলাকায় ইতোমধ্যে বন্যা পরিস্থিতি বিদ্যমান, সেখানে আগামী সময়ে পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ভারি বৃষ্টিতে নতুন করে ৫ জেলায় বন্যার শঙ্কা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

উজানে বৃষ্টি, ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

১২:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬