০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
লোবিতো করিডর থেকে নতুন বিশ্বব্যবস্থা: খনিজের সঙ্গে এখন ডেটারও লড়াই ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮০ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, চালক আহত; পুড়ল ৯ মোটরসাইকেল মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা ফেডপ্রধান ওয়ারশের ‘গানের মাহাত্ম্য গায়কের চেয়েও বড়’: নতুন প্রজন্মের হৃদয়ে উষা উত্থুপ মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা হবে ফেডপ্রধান ওয়ারশের নেতৃত্ব গালফের ভারতীয় প্রবাসীরা এখন শুধু রেমিট্যান্স পাঠান না, গড়ছেন বৈশ্বিক সম্পদ পর্দাহীন গারমিন সিরকা: তথ্য দেবে, কিন্তু মনোযোগ কেড়ে নেবে না ড্রোন হামলা বন্ধ না হলে জাওয়িয়া তেল শোধনাগার বন্ধের হুঁশিয়ারি লিবিয়ার তারেক রহমানের প্রথম ভারত সফর: অন্তত তিস্তা চুক্তি তো আশা করতে পারে বাংলাদেশ

চাঁদপুর জুলাই আন্দোলনের মামলায় দীপু মনি-মায়াসহ ২৭৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

চাঁদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা একটি মামলায় সাবেক দুই মন্ত্রী, সাবেক দুই সংসদ সদস্যসহ মোট ২৭৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

অভিযোগপত্রে যাদের নাম রয়েছে, তাদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দীপু মনির ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল রয়েছেন।

প্রথম অভিযোগপত্র

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে চাঁদপুরে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম, যার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

তদন্ত কি ? অপরাধ সংক্রান্ত পুলিশের তদন্তের বিষয় গুলো কি ? আপনি কি জানেন  তদন্ত কি ? তদন্ত হলো ফৌজদারী অপরাধ সম্পর্কে সাক্ষ্য সংগ্রহের ...

তদন্ত শেষে কারা বাদ গেলেন

মামলার নথি অনুযায়ী, প্রথম তথ্য প্রতিবেদনে (এফআইআর) ৩৫০ জনকে আসামি করা হয়েছিল। পাশাপাশি আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আলম জানান, তদন্ত চলাকালে নাম উল্লেখ থাকা তিনজন আসামির মৃত্যু হয়েছে। তদন্তে তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে শেষ পর্যন্ত ২৭৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

মামলার পটভূমি

২০২৪ সালের ২৭ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন হাইমচর উপজেলার নায়ানী লক্ষ্মীপুর এলাকার পাটোয়ারী বাড়ির বাসিন্দা মরহুম আব্দুল জলিল পাটোয়ারীর ছেলে মোক্তার আহমেদ পাটোয়ারী।

মামলাটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে করা হয়। তদন্ত শেষে পুলিশ এখন আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

জনপ্রিয় সংবাদ

লোবিতো করিডর থেকে নতুন বিশ্বব্যবস্থা: খনিজের সঙ্গে এখন ডেটারও লড়াই

চাঁদপুর জুলাই আন্দোলনের মামলায় দীপু মনি-মায়াসহ ২৭৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

০১:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬