১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
ফ্রান্সে বছরে মদপানে ৪১ হাজার মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ লাখ ৭ হাজার জাপানের ভিন্ন পথ: শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ নয়, নিরাপদ ব্যবহারের লড়াই সিলেটে বাস দুর্ঘটনায় ৯ মৃত্যু: তদন্তে ৫ সদস্যের কমিটি, দুই বাসের নিবন্ধন বাতিল অযোধ্যার রামমন্দিরে অনুদান কেলেঙ্কারি, প্রশ্নের মুখে মোদির গর্বের প্রকল্প ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন ক্লিয়ারিংয়ের পুরো পথ ওজন কমানোর ওষুধ বদলে দিচ্ছে মদ্যপানের অভ্যাস, কারও কমছে নেশার টান বাবার মৃত্যুর শোকে মেসি মাঠের বাইরে, শেষ মুহূর্তের গোলে মন্টেরের কাছে হার মায়ামির শতকোটি ডলারের উত্তরাধিকারেও হতাশ হবেন তরুণেরা, হাতে আসবে সম্পদের ছোট অংশ ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, একই পরিবারের তিন পর্যটকসহ নিহত ৪ হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমান সমঝোতা প্রায় চূড়ান্ত, তবে খুলবে না নৌপথ

১৪ মাস পর সিলেটে ১ জনের শরীরে করোনা শনাক্ত

মামলা, গ্রেপ্তার, অবসর, ওএসডির চাপে পুলিশ

প্রথম আলো,

জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগে পুলিশের ১ হাজার ৪৯০ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে ৬৮ জন গ্রেপ্তার ও ৫৭ জন পলাতক। এর বাইরে ১৪১ জন পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে আরও ১৪২ জনকে। পলায়নের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন ৯৩ জন।

বাংলাদেশ পুলিশের লোগো

মামলায় আসামি হওয়া, গ্রেপ্তার, পলাতক, সাময়িক বরখাস্ত, ওএসডি ও বাধ্যতামূলক অবসরের কারণে পুলিশের বিভিন্ন পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। শাস্তির আওতায় আসা পুলিশ সদস্যদের একটি অংশের অভিযোগ, প্রকৃত সম্পৃক্ততা যাচাই না করেই অনেক কর্মকর্তাকে মামলায় আসামি করা হয়েছে। কেউ ঘটনাস্থলেই ছিলেন না, কারও ডিউটি রোস্টারে নাম ছিল না, আবার কেউ তখন অন্য ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। এরপরও তাঁদের মামলা হয়েছে। এই অংশের দাবি, পুলিশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রাজনৈতিক প্রভাবের কারণেও কেউ কেউ মামলার আসামি হয়েছেন। এতে প্রকৃত অপরাধীদের পাশাপাশি নির্দোষ কর্মকর্তারাও শাস্তির মুখে পড়ছেন।

অন্যদিকে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, অতীতে ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন ও আন্দোলন দমনে অতিরিক্ত বলপ্রয়োগে জড়িত কর্মকর্তাদের বিচার হওয়া জরুরি। তবে তাঁদের ক্ষেত্রেও যথাযথ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন তাঁরা।

ঢাকা ট্রিবিউন বাংলা,

সিলেটে দীর্ঘ বিরতির পর নতুন করে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তাকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান।

জানা গেছে, করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়  তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে এনজিওগ্রাম ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করানোর সময় তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তাকে শামসুদ্দিন হাসপাতালের একটি কেবিনে আইসোলেট করা হয়। প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে কোভিড শনাক্ত হয়েছিল। প্রায় ১৪ মাস বিরতির পর ফের সিলেটে একজনের শরীরে কোভিড শনাক্ত হলো।

করোনাভাইরাস/সংগৃহীত

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের চিকিৎসার জন্য ডেডিকেটেড করা শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে শনিবার পর্যন্ত ভর্তি ছিলেন ১৩৫ জন রোগী। এই পরিস্থিতিতেই এখন কোভিড রোগীও ভর্তি করা হচ্ছে সেখানে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা একই হাসপাতালে সংক্রামক দুটি রোগের রোগীদের একসঙ্গে চিকিৎসা দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, ভিড় এড়িয়ে চলা এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছে। তাদের ভাষ্যে, সচেতনতাই এক্ষেত্রে সবচেয়ে বড় সুরক্ষা।

মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাগো নিউজ২৪,

কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সোয়া ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টার ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাবিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর দেওয়ার কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে বছরে মদপানে ৪১ হাজার মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ লাখ ৭ হাজার

১৪ মাস পর সিলেটে ১ জনের শরীরে করোনা শনাক্ত

১০:৪৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬