এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
জাগো নিউজ২৪,
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালের চেয়ে এবার পাসের হার কমেছে।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।
এ বছর পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কমেছে।
মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টি হবে কি না জানা গেল পূর্বাভাসে
কালের কণ্ঠ,
রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি হবে কি না জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে মেঘলা। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত
প্রথম আলো,
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মনোনয়ন চূড়ান্ত করেছেন। এ ছাড়া রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্রে প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষর বা একটি লিখিত সম্মতি বিবৃতি দিতে হয়। মির্জা ফখরুল গত শনিবার ওই বিবৃতিতে সই করেছেন বলেও ওই সূত্র জানিয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় সংসদ সদস্যের প্রস্তাব ও সমর্থনের পাশাপাশি প্রার্থী যে ওই পদে লড়তে ও দায়িত্ব নিতে সম্মত আছেন, তাঁর সই করা একটি ঘোষণা বা বিবৃতি জমা দেওয়া বাধ্যতামূলক।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত হওয়ার প্রেক্ষাপটে বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন, সেই প্রশ্ন সামনে এসেছে।
রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে প্রথম আলো আজ রোববার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এবং ক্ষমতাসীন বিএনপির উচ্চপর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলেছে। প্রায় সবাই বলেছেন, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বিএনপির প্রার্থী হচ্ছেন, সেটা অনেকটাই নিশ্চিত। যদিও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর আগে ২ আগস্ট বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধান তারেক রহমানকে দেওয়া হয়েছিল।
সারাক্ষণ ডেস্ক 



















