০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
খুলনায় দৈনিক প্রবাহ কার্যালয়ে হামলা, কর্মীকে মারধরের অভিযোগ মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে সংঘর্ষ, ফরিদপুরে নিহত ১ পরিবার কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ, দক্ষিণ সুরমায় ইউএনও কার্যালয়ে তালা ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধনের দাবি, রাজস্ব বাড়ার সম্ভাবনা ৫ পরীক্ষার্থী, শিক্ষক ১১ জন—তবু এসএসসিতে কেউ পাস করেনি লালমনিরহাটে বোমা বিস্ফোরণে উত্তপ্ত জাজিরা, সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০ ১০টি আইসিইউ বেডে ১ কোটি ৮০ লাখ মানুষের চিকিৎসা, রংপুরে সংকটে মুমূর্ষু রোগীরা লন্ডনকে অপরাধের অর্থের রাজধানী হতে দেওয়া যাবে না বিশ্বকাপ নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ, ফিফায় বাড়ছে বিরোধ ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন বার্তা, সেপ্টেম্বরে তারেক রহমানের দিল্লি সফরে খুলছে সম্ভাবনার দুয়ার

ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধনের দাবি, রাজস্ব বাড়ার সম্ভাবনা

ঢাকার সড়কে চলাচল করা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মালিক ও চালকদের প্রতিনিধিরা। তাদের দাবি, নিবন্ধনের ব্যবস্থা করা হলে একদিকে যেমন সড়কে হয়রানি কমবে, অন্যদিকে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি ও মোটরচালিত অটোরিকশা অটোবাইক সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম এ দাবি জানান।

তিনি বলেন, তারা কর দিতে এবং আইন মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে আগ্রহী। কিন্তু বর্তমানে নিবন্ধন না থাকায় তাদের ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে অবৈধ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা আটক করছেন।

আটক করা অটোরিকশা ছাড়িয়ে নিতে অনেক সময় ৩ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলেও অভিযোগ করেন আবুল কালাম। তার ভাষ্য, এ ধরনের পরিস্থিতির কারণে চালক ও মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং তারা নিয়মতান্ত্রিকভাবে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

ইজিবাইকে বছরে ৮ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব

স্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি

ব্যাটারিচালিত অটোরিকশার জন্য একটি সুস্পষ্ট ও কার্যকর আইনি নীতিমালা তৈরিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আবুল কালাম বলেন, সরকার যদি এসব অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনে, তাহলে প্রতিটি গাড়ি থেকে প্রায় ৮ হাজার টাকা করে রাজস্ব আদায় করা সম্ভব। এতে সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি যানবাহনগুলোও একটি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে পরিচালনার সুযোগ পাবে।

ঢাকাতেই বিপুল সংখ্যক অনিবন্ধিত অটোরিকশা

ব্যাটারিচালিত অটোরিকশায় কর আরোপের প্রস্তাব, বছরে কত? | কালের কণ্ঠ

তিনি জানান, শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই প্রায় ২ লাখ ৪০ হাজার অনিবন্ধিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। প্রতিটি অটোরিকশা নিবন্ধনের মাধ্যমে ৮ হাজার টাকা করে রাজস্ব আদায় করা হলে এই খাত থেকেই প্রায় ১৯২ কোটি টাকা রাজস্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নিবন্ধনের মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে একটি নিয়মের মধ্যে আনা গেলে সড়কে তাদের চলাচল, কর প্রদান এবং আইন প্রয়োগ—সব ক্ষেত্রেই শৃঙ্খলা বাড়ানো সম্ভব। একই সঙ্গে মালিক ও চালকদের হয়রানির অভিযোগও কমতে পারে।

জনপ্রিয় সংবাদ

খুলনায় দৈনিক প্রবাহ কার্যালয়ে হামলা, কর্মীকে মারধরের অভিযোগ

ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধনের দাবি, রাজস্ব বাড়ার সম্ভাবনা

০১:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬