০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত অন্তত ২০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের ভয় রাশিয়ার হয়ে যুদ্ধে বিদেশি যোদ্ধারা, সামনে ভয়াবহ মৃত্যুর গল্প ছুটির দিনেও পাসপোর্ট সেবা, স্বস্তি মালয়েশিয়ার প্রবাসীদের চীনের বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প ব্রিকস নৈশভোজে শুধু নিরামিষ খাবার, ভারতে রাজনৈতিক বিতর্ক ট্রাম্পের দাবি, এআই নিয়ে ভয় দেখাচ্ছে ‘নেতিবাচক শক্তি’ আয়ারল্যান্ড এক হওয়ার পক্ষে আবারও ট্রাম্প, স্কটল্যান্ড নিয়ে এখনই কথা নয়

লোডশেডিং ঘিরে আতঙ্ক, বিদ্যুৎ অফিসে নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে নীলফামারীর ডোমারে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ার পর বিদ্যুৎ স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং রাতে নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করতে থানায় লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।

লোডশেডিংয়ে বাড়ছে গ্রাহক অসন্তোষ

ডোমার জোনাল অফিস সূত্রে জানা যায়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে ঘাটতি থাকায় বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। এতে গরমের মধ্যে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি গ্রাহকদের মধ্যে অসন্তোষও তৈরি হচ্ছে।

এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ কারণে বিদ্যুৎ অফিস, উপকেন্দ্র ও অভিযোগ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানিসংকটে বাড়ছে লোডশেডিং | | বাংলাদেশ প্রতিদিন

থানায় লিখিত আবেদন

গত রোববার ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ.কে.এম. আলাউদ্দিনের স্বাক্ষরে ডোমার থানায় আবেদনটি পাঠানো হয়। এতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি রাতের বেলায় নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে ডোমার জোনাল অফিস, আন্ধারুর মোড় এলাকার উপকেন্দ্র-১ এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাতভর পুলিশ টহল ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

পুলিশের টহল ও সাদা পোশাকে সদস্য মোতায়েন

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ অফিসের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত পুলিশ টহলও অব্যাহত রয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আবেদনের পর বিদ্যুৎ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশের এ পদক্ষেপ নেওয়া হয়েছে। লোডশেডিংয়ের কারণে জনমনে তৈরি হওয়া অসন্তোষের মধ্যে বিদ্যুৎ বিতরণ অবকাঠামো ও কর্মীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য

লোডশেডিং ঘিরে আতঙ্ক, বিদ্যুৎ অফিসে নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

১২:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬