০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির গর্ভনিরোধক সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হুসাইন।

সোমবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের বিএনপির সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সরবরাহ ঘাটতিতে ব্যাহত পরিবার পরিকল্পনা কার্যক্রম

মন্ত্রী বলেন, গত তিন বছর ধরে পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য প্রয়োজনীয় গর্ভনিরোধক সামগ্রী ও ওষুধের সরবরাহ চাহিদার তুলনায় কিছুটা কম ছিল। এর ফলে সাময়িকভাবে এ কর্মসূচির কার্যক্রম ব্যাহত হয়েছে।

তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। জনগণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও গতিশীল হয়, সে লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

সাখাওয়াত হুসাইন বলেন, গর্ভনিরোধক, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ওষুধ কেনার প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে। দ্রুত এ প্রক্রিয়া শেষ করে মাঠপর্যায়ে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। সরকারের প্রত্যাশা, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা

মন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সরকারের নির্বাচনী ইশতেহার, বাংলাদেশের জনসংখ্যা নীতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করছে।

জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে পরামর্শ, তথ্য ও সেবাকেন্দ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসব সেবা দেওয়া হচ্ছে আজিমপুরের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউট, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং মিরপুরের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ বিশেষায়িত প্রতিষ্ঠান থেকে। পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমেও সেবা দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি পরিদর্শন, স্যাটেলাইট ক্লিনিক ও কমিউনিটি সভার মাধ্যমেও কার্যক্রম চলছে।

কর্মী সংকট কাটাতে নিয়োগ উদ্যোগ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জনবল সংকটের বিষয়টিও সংসদে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) পদে অনুমোদিত ১ হাজার ৫৪৯টি এন্ট্রি-লেভেল পদের মধ্যে ৮০৭টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

এসব পদ পূরণে ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে যথাক্রমে ৪৪১, ৪৯, ১৩৮ ও ৪৮ জন মেডিকেল অফিসার নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠানো হয়েছে।

এ ছাড়া বিভিন্ন পর্যায়ের জনবলের প্রয়োজনীয়তা যাচাই করে শূন্য পদ পূরণের অনুমোদন নেওয়ার কাজও চলছে।

ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর নিয়োগেও জটিলতা

১ হাজার ৮০টি ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর পদে নিয়োগের বিষয়ে মন্ত্রী জানান, এ-সংক্রান্ত চারটি মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। এর মধ্যে তিনটি মামলায় সরকারের বিপক্ষে সিদ্ধান্ত হয়েছে। আর সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৩/২৬ এখনো বিচারাধীন। এটির নিষ্পত্তির পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে প্রস্তাবিত ‘ফ্যামিলি প্ল্যানিং ডিরেক্টরেট নন-ক্যাডার এমপ্লয়ি রিক্রুটমেন্ট রুলস, ২০২৪’ চূড়ান্ত হলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ও ফার্মাসিস্ট পদে নিয়োগ শুরু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

গর্ভনিরোধক সরবরাহ আগামী ২-৩ মাসের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছে সরকার। পরিবার পরিকল্পনা সেবার সরবরাহ ঘাটতি, জনবল সংকট ও নিয়োগ জটিলতা নিয়েও সংসদে তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী

০৯:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬