সারাক্ষণ রিপোর্ট
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হবে।
পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের বিস্তারিত কিছু জানানো হয়নি।












