০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
দেশে আবার কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা হংকংয়ের সিং মা সেতুতে বহুগাড়ির সংঘর্ষে আহত ১০, বিমানবন্দরমুখী যান চলাচল ব্যাহত বাজার স্থিতিশীল রাখতে ছুটির দিনেও জ্বালানি সরবরাহ চালু রাখবে বিপিসি দক্ষিণ চীন সাগরে ১০ বছর পর আবার দ্বীপ নির্মাণে সক্রিয় বেইজিং? চীনের পাঁচ বছরের বিমান পরিকল্পনা: সি৯১৯ উৎপাদন বাড়ানো, নতুন ইঞ্জিন ও বিদেশি নির্ভরতা কমানোর লক্ষ্য ইরান যুদ্ধের ধাক্কায় বাণিজ্যপথে সংকট, বিকল্প রুট খুঁজতে ব্যস্ত চীনের লজিস্টিকস খাত ইরানে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ব ঐতিহ্য স্থাপনা, ক্ষোভে ফুঁসছে ইরানিরা ইরান-উত্তর কোরিয়ার আবারও ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সহযোগিতার সম্ভাবনা ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়ছে, সবচেয়ে বড় চাপ পড়তে পারে দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট ব্যবসায় ইরান যুদ্ধ বন্ধের রাশিয়ার প্রস্তাব বাতিল করলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

সবকিছু সংস্কারের পরই দ্রুত নির্বাচন: ড. ইউনূস

  • Sarakhon Report
  • ০৫:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • 114

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশী কূটনীতিকদের জানিয়েছেন, সবকিছু সংস্কারের পর যত  দ্রুত সম্ভব অবাধ,সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে। 

তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধান কাজ হলো যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তবে এর আগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ,বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটা উপযোগী পরিবেশ তৈরি করা হবে।’

রোববার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাসমূহের আবাসিক প্রধানদের ব্রিফ করেন ড. মুহাম্মদ ইউনূস। পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। তিনি দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মত বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন।

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা কূটনীতিকদের জানিয়েছেন,এই মুহূর্তে তাঁর সরকারের প্রধান কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। মুহাম্মদ ইউনূস বলেছেন,পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। প্রধান উপদেষ্টা ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকান্ড ঘটেছে তাঁর নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ তদন্তদলকে স্বাগত জানিয়েছেন।

৫ আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তিনি কূটনীতিকদের বলেন, ‘আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে। এই দেশের পুনঃনির্মাণের জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।’ ব্রিফিং শেষে তিনি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

চলবে………

(বাসস)

জনপ্রিয় সংবাদ

দেশে আবার কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

সবকিছু সংস্কারের পরই দ্রুত নির্বাচন: ড. ইউনূস

০৫:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪