০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বড় ক্লাসের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থী, বদলাতে হবে শিক্ষার পদ্ধতি গ্যাস স্টেশনে বসল বিয়ের আসর, তিন পোশাকে চমকে দিলেন ড্রামার কনে ট্রাম্পের মানচিত্রে ‘মার্কিন’ আইসল্যান্ড, ক্ষুব্ধ রেইকিয়াভিক তলব করল মার্কিন রাষ্ট্রদূত এনভিডিয়া–হাগিং ফেস চুক্তিতে বদলে যেতে পারে প্রতিষ্ঠানের এআই কৌশল মেয়ের জন্মের স্মৃতি ধরে রাখতে টেলর সুইফটের প্রিয় গয়না-শিল্পীর অনন্য আংটি ১০–৩০ কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসীর মর্মান্তিক মৃত্যু মক্কা প্রতিরক্ষা চুক্তি: মিসরের সামনে যোগ দেওয়ার চেয়েও বড় প্রশ্ন কাঁচা সবুজ টমেটো সংরক্ষণ করুন শীতের জন্য, সহজেই তৈরি করুন মজাদার আচার ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করল মিসর

কক্সবাজার থেকে নেমে যাচ্ছে বন্যার পানি: মৃত্যু-৩

  • Sarakhon Report
  • ১০:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • 144

জাফর আলম

কক্সবাজারে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি না হওয়ায় প্লাবিত এলাকা থেকে পানি নেমে যাচ্ছে। শুক্রবার (২৩ আগস্ট) সারাদিন কক্সবাজারে বৃষ্টি হয়নি। এছাড়া রোদের দেখা মিলেছে। তবে অতিবৃষ্টিতে কক্সবাজারে সৃষ্ট বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন, রামুর গর্জনিয়া জুমছড়ি এলাকার সৈয়দ হোসেনের পুত্র আমজাদ হোসেন (২৭), পূর্ব জুমছড়ি এলাকার সালেহ আহমেদের পুত্র রবিউল আলম (২৮) এবং রামু ঈদগড়ের হলাগ্য রাখাইনের পুত্র সচিং রাখিইন (৫৫)।কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসনক (রাজস্ব) এবং জেলা প্রশাসক (রুটিন দায়িত্বে) বিভীষণ কান্তি দাশ জানান, কক্সবাজারের রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, টেকনাফ উপজেলায় অতি বৃষ্টিতে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছিলো।

আজকে বৃষ্টি না হওয়ায় কারণে পানি নেমে যাচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন জানান, বন্যাকবলিত উপজেলায় ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে টেকনাফে ২০, রামু, ১০ ঈদগাঁও ১০, চকরিয়া ১০, পেকুয়া ১০ এবং কক্সবাজার পৌরসভায় ৫ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকালও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।এদিকে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টায় কক্সবাজারে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এছাড়া আগামী ৩ দিনের পূর্বাভাস অনুযায়ী কক্সবাজারে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।পাশাপাশি কিছু কিছু জায়গায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।পাহাড়ের পাদদেশে অবস্থানরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।সমুদ্র তীরবর্তী অঞ্চলসমূহে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।যার গতিবেগ হতে পারে ঘন্টায় ৪০-৬০ কি.মি।

জনপ্রিয় সংবাদ

বড় ক্লাসের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থী, বদলাতে হবে শিক্ষার পদ্ধতি

কক্সবাজার থেকে নেমে যাচ্ছে বন্যার পানি: মৃত্যু-৩

১০:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪