০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
ওয়ালটনে চাকরির সুযোগ: প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় সুবিধা, আবেদন চলবে ৫ মে পর্যন্ত ঢাকার বাতাসে আবার দূষণের ছোবল, বৃষ্টির স্বস্তি মিলিয়ে গেল দ্রুত নীলফামারীতে শিয়ালের হামলা: মাঠে কাজ করতে গিয়ে বৃদ্ধসহ আহত ৭, আতঙ্কে গ্রামবাসী হাওরে ত্রিমুখী সংকট: পানি, ঝড় আর শ্রমিকের চাপে ধান হারানোর শঙ্কায় কৃষক খালি পেটে ৪ ঘরোয়া পানীয়, ক্যানসারের ঝুঁকি কমাতে সহজ অভ্যাস বিশ্বকাপের আগে দুঃসংবাদ: অস্ত্রোপচারের টেবিলে মদ্রিচ, অনিশ্চয়তায় ক্রোয়েশিয়ার পরিকল্পনা রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের বড় পদক্ষেপ গার্হস্থ্য নির্যাতনের শিকারদের আত্মহত্যা বাড়ছে, উদ্বেগে বিশেষজ্ঞরা তনু হত্যা মামলায় নতুন মোড়, দেশত্যাগের গুঞ্জনে যা বললেন ডা. কামদা প্রসাদ ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, শান্তি আলোচনা অনিশ্চয়তায়

আইনের সংঘাতে আসা শিশুদের জামিনের জোর দাবী

  • Sarakhon Report
  • ০৬:০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • 128

সারাক্ষণ ডেস্ক

দেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে শিশুদের বৈধ অভিভাবক, মানবাধিকার কর্মী এবং আইনজীবীদের সাথে নিয়মিত সাক্ষাতের অধিকার থেকে বঞ্চিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে শিশুর প্রতি শারীরিক ও মানসিক শাস্তি নিরসন কোয়ালিশন। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে, টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রতে প্রতি মাসে মাত্র দুই দিনের জন্য সাক্ষাৎ করার সুযোগ দেয়া হচ্ছে। উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেফতার হওয়া কিছু স্কুল ছাত্র শিশু উন্নয়ন কেন্দ্রে ছিল, সে সময় তাদের পক্ষে আদালতে আবেদন করার জন্য আইনজীবীরা দেখা করতে চাইলেও শিশু উন্নয়ন কেন্দ্র হতে প্রতি মাসে মাত্র দুটি নির্দিষ্ট দিনের নিয়ম উল্লেখ করে তাদের পরিদর্শনের সীমাবদ্ধ তৈরী করা হয়।

এই ধরনের বিধিনিষেধ বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩১, ৩২ ও ৩৩-তে বর্ণিত জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের নিশ্চয়তার ও মৌলিক অধিকারের ও নিজ পছন্দ অনুসারে আইনজীবী নিয়োগের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি শিশু আইন ২০১৩ এর ৬৩(৪) ও ৫২ ধারা অনুযায়ী, প্রত্যেক শিশুর সর্বোত্তম স্বার্থ রক্ষা, প্রয়োজন অনুযায়ী তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মানবিক আচরণ নিশ্চিত করার এবং শর্ত ও জামানত সাপেক্ষে জামিনে মুক্তি লাভের বিধান আছে। উপরন্ত, এই পরিদর্শন বিধিনিষেধ আরোপ-জাতিসংঘের শিশু অধিকার সনদ এর ৩৭ (সি) অনুচ্ছেদ লঙ্ঘন করে, যা প্রতিটি শিশুর চিঠিপত্র এবং সাক্ষাতের মাধ্যমে তাদের পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখার অধিকারের কথা বলা হয়েছে। শিশু অধিকার সনদ এর অনুচ্ছেদ ৩ (১) আরও বলা হয়েছে যে সন্তানের সর্বোত্তম স্বার্থ অবশ্যই শিশু সম্পর্কিত সমস্ত পদক্ষেপের প্রাথমিক বিবেচ্য হতে হবে।

এমতাবস্থায়, বিচার ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এর অংশ হিসেবে অবিলম্বে দেশের সকল শিশু উন্নয়ন কেন্দ্রে আটক শিশুদের পরিদর্শনের অধিকার নিশ্চিত করা, শিশুর সর্বোত্তম কল্যাণ নিশ্চিত করার জন্য বৈধ অভিভাবক, আইনজীবীদের ও মানবাধিকার কর্মীদের সাথে সাক্ষাতের অধিকার ও সুযোগ থাকে তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে সামঞ্জস্যপূর্ণ একটি নির্দেশনা জারি করার জোর দাবী জানাচ্ছে শিশুর প্রতি শারীরিক ও মানসিক শাস্তি নিরসনে কোয়ালিশন।

ওয়ালটনে চাকরির সুযোগ: প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় সুবিধা, আবেদন চলবে ৫ মে পর্যন্ত

আইনের সংঘাতে আসা শিশুদের জামিনের জোর দাবী

০৬:০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪