০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

শরতে ত্বকের যত্নে করণীয়

  • Sarakhon Report
  • ০৫:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 210

সারাক্ষণ ডেস্ক

আবহাওয়ার পরিবর্তনে ত্বকের স্বাভাবিক অবস্থায় বদল আসে। শরৎকাল শীত ও গরমের মাঝামাঝি সময়। শরতের শেষের দিকে শীত শীত ভাব আসতে শুরু করে। এ সময় ত্বকে আর্দ্রতার অভাব দেখা দিতে পারে। এ জন্য এখন থেকে কিছু বিষয়ে ত্বকের আগাম খেয়াল রাখা উচিত। তাহলে ত্বক থাকবে সুরক্ষিত।

প্রতিদিন ত্বক পরিষ্কার : অপরিষ্কার ত্বক সব ঋতুতেই হতে পারে বিপদের কারণ। এ জন্য প্রতিদিন নিয়ম করে ত্বক পরিষ্কার করা উচিত। ধুলা—ময়লা, ঘাম জমে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায়। এটা থেকে চর্মরোগসহ ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে। এ জন্য সাবান দিয়ে গোসল করুন। গোসলের পানিতে গোলাপজল, স্যাভলন বা ডেটল মিশিয়ে নিতে পারেন।

এর পাশাপাশি দুই বেলা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। নরম তোয়ালে দিয়ে ত্বক মুছতে হবে। সপ্তাহে দুই দিন ত্বকে পাকা পেঁপে, মুলতানি মাটি ও মধুর প্যাক ব্যবহার করতে পারেন।

নিয়মিত ময়েশ্চারাইজার : ত্বক পরিষ্কারের পর ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এ সময় শুষ্ক আবহাওয়ার কারণে ত্বকে আর্দ্রতা কমে যায়। বাড়তি আর্দ্রতার জোগান দিতে সকাল—বিকাল ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এ ছাড়া প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। খাদ্যতালিকায়

পানিজাতীয় ফলমূল : যেমন— আনারস, কমলা, মাল্টা, লেবু এবং শাক—সবজি, যেমন পালন, পুঁই, লাউ, কুমড়া রাখতে পারেন। এতে ত্বক আর্দ্র থাকবে। এক টেবিল চামচ নারকেল তেল ও সামান্য হলুদ মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক আর্দ্র ও উজ্জ্বল হবে।

ঠোঁটেও নজর দিন শীতের আগের ঋতু শরৎ। তাই আগাম শীতের কিছুটা শরতেও টের পাওয়া যায়। বিশেষ করে শরতের সকাল ও সন্ধ্যায় ঠোঁটে চিড় ধরতে পারে। তাই এখন থেকেই ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে বিশেষ লিপবাম ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট ফাটা ও খসখসে হওয়া থেকে সুরক্ষা পাওয়া যাবে।

ভিটামিন—সি: ত্বকের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান ভিটামিন—সি। ত্বকের বিভিন্ন চর্মরোগ থেকে সুরক্ষা দিতে কাজ করে ভিটামিন—সি। এ ছাড়া তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এ সময় ভিটামিন—সি আপনাকে চাঙ্গা রাখবে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন—সি জাতীয় ফলমূল ও শাক—সবজি রাখার চেষ্টা করুন। এটি শীত মোকাবিলায় আগাম প্রস্তুতিতেও আপনাকে অনেকখানি এগিয়ে রাখবে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

শরতে ত্বকের যত্নে করণীয়

০৫:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪