০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের গাজীপুরে ২০ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি ঈদযাত্রায় বাড়তে পারে হামের সংক্রমণ, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ‘দ্য জাপানিজ ওয়ে অব প্যারেন্টিং’ বইয়ে জাপানি মাতৃত্বের অদৃশ্য শ্রম ও আধুনিক পরিবারের নতুন প্রশ্ন স্টার ওয়ার্সের বড় পর্দায় প্রত্যাবর্তন, ডিজনির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা নিখোঁজ বৃদ্ধদের অদৃশ্য ট্র্যাজেডি: বার্ধক্য, ডিমেনশিয়া ও সমাজের ব্যর্থতা ই-কমার্স আইনে রাইড-হেইলিং অন্তর্ভুক্তির পরিকল্পনা ঘিরে বিতর্ক ইন্দোনেশিয়ায় এডিপির ধীরগতি আর বিনিয়োগের সংকট: বাংলাদেশের অর্থনীতির আসল বাধা কোথায় পাপুয়ায় সশস্ত্র হামলায় নিহত ১০ স্বর্ণখনি শ্রমিক, জঙ্গলে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনা কালশী বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে নিয়ন্ত্রণে বেগ

ছাদ চুইয়ে আপীল বিভাগের এজলাসে পানি, ১৮ মিনিট বন্ধ বিচারকাজ

  • Sarakhon Report
  • ০৬:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • 145

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের মূল ভবনের ছাদ থেকে পানি চুইয়ে পড়ার কারণে আপিল বিভাগের (১ নম্বর এজলাস) বিচার কাজ ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার ২১ মার্চ,  সকাল ৯ টা ৪০ এর দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারকাজ ১৮ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় ।

আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এজলাসে পাঁচ বিচারপতি আসন গ্রহণ করার পর বিচার কার্যক্রম শুরু হয়। এ সময় একজন বিচারপতির আসনে উপর থেকে পানি গড়িয়ে পড়তে থাকলে বিষয়টি প্রধান বিচারপতি দেখতে পান। তখন প্রধান বিচারপতি ও অপর বিচারপতিগণ এজলাস ত্যাগ করে খাস কামরায় চলে যান।

এরপর এজলাস কক্ষে ছুটে আসেন সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বিচারকদের আসন সরিয়ে ফেলা হয়। তারপর ১০ টা ২ মিনিটে পুনরায় আপিল বিভাগে আসন গ্রহণ করেন বিচারপতিরা। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সাময়িক বিরতি শেষে আবারও বিচারকাজ চালিয়ে যান বিচারপতিগণ।

দ্বিতীয় দফায় বিচারকাজ শুরু হওয়ার পর এ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাদটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে দেখানো উচিত। সহমত পোষণ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ছাদের অবস্থা ঝুঁকিপূর্ণ, আজ থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে ।

জনপ্রিয় সংবাদ

মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের

ছাদ চুইয়ে আপীল বিভাগের এজলাসে পানি, ১৮ মিনিট বন্ধ বিচারকাজ

০৬:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪