০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের গাজীপুরে ২০ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি ঈদযাত্রায় বাড়তে পারে হামের সংক্রমণ, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ‘দ্য জাপানিজ ওয়ে অব প্যারেন্টিং’ বইয়ে জাপানি মাতৃত্বের অদৃশ্য শ্রম ও আধুনিক পরিবারের নতুন প্রশ্ন স্টার ওয়ার্সের বড় পর্দায় প্রত্যাবর্তন, ডিজনির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা নিখোঁজ বৃদ্ধদের অদৃশ্য ট্র্যাজেডি: বার্ধক্য, ডিমেনশিয়া ও সমাজের ব্যর্থতা ই-কমার্স আইনে রাইড-হেইলিং অন্তর্ভুক্তির পরিকল্পনা ঘিরে বিতর্ক ইন্দোনেশিয়ায় এডিপির ধীরগতি আর বিনিয়োগের সংকট: বাংলাদেশের অর্থনীতির আসল বাধা কোথায় পাপুয়ায় সশস্ত্র হামলায় নিহত ১০ স্বর্ণখনি শ্রমিক, জঙ্গলে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনা কালশী বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে নিয়ন্ত্রণে বেগ

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাগেরহাটে নদ-নদীতে বেড়েছে পানি

  • Sarakhon Report
  • ১১:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • 127

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাগেরহাটে নদ-নদীতে বেড়েছে পানি

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে মাঝে মধ্যে দমকা বাতাস বয়ে যাচ্ছে। উত্তাল বঙ্গোপসাগরের প্রচণ্ড ঢেউ সুন্দরবনের বাগেরহাট উপকূলে আছড়ে পড়ছে। নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে বেড়েছে জোয়ারের পানি। তবে পানি আরও বাড়লে চিংড়ি ঘের ভেসে যাওয়ার আশঙ্কায় চাষিরা।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে বাগেরহাটের আকাশ কখনো মেঘাচ্ছন্ন আবার কখনো রৌদ্রজ্জল দেখা যাচ্ছে। ঝড়ের আতঙ্ক কেটে যাওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা উপকূলের দিকে ধেয়ে আসার খবরে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা বিরাজ করছিল। বিশেষ করে নদী পাড়ের মানুষের আতঙ্কের শেষ ছিল না। অনেকের আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় দানা বাংলাদেশ উপকূলে না আসায় স্বস্তি পেয়েছেন তারা।

জেলার মোংলা ও রামপাল এলাকার বেশ কয়েকজন চিংড়ি চাষি জানান, নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াই ফুট পানি বেড়েছে। পানি আরও বাড়লে চিংড়ি ঘের ভেসে যেতে পারে।

সুন্দরবন পূর্ব বিভাগের দুবলার চর জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, সুন্দরবনে মাঝে মধ্যে দমকা ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বেড়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল-বিরুনী জানান, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাগেরহাটের বিভিন্ন নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারে প্রায় দুই ফুট পানি বেড়েছে। তবে এখনো বিপৎ সীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের বাঁধ কোথাও ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান তিনি।

ভয়েস অব আমেরিকা বাংলা

জনপ্রিয় সংবাদ

মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাগেরহাটে নদ-নদীতে বেড়েছে পানি

১১:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪