১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
ভবিষ্যতের ঠিকানা কি এখন চীনে? ভূরাজনীতির ঝুঁকি: কোম্পানি কি প্রস্তুত? জ্বালানি নিরাপত্তার টেকসই পথ হতে পারে নবায়নযোগ্য শক্তি নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান আয়োজকদের এক্স অ্যাকাউন্ট স্থগিত ৬৪ জেলার দায়িত্ব পেলেন হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘টুকু আসে, টুকু যায়’—সংসদে জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ে রুমিনের কড়া সমালোচনা কঙ্গোয় ইবোলা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে, ৩ মাসে মৃত্যু ২,৫০০ ছাড়িয়েছে ‘ইনট্রিনসিক ক্যাপাসিটি’: সুস্থভাবে বার্ধক্য মাপার নতুন বৈজ্ঞানিক সূচক নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, কবির প্রেরণায় আন্দোলনের কথা স্মরণ কাদের গনি চৌধুরী হলেন বিএসএসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক

মালয়েশিয়াতে সরাসরি পাসপোর্ট পেলেন দেড় হাজার প্রবাসী বাংলাদেশি

  • Sarakhon Report
  • ০৪:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • 128

সারাক্ষণ ডেস্ক

দেড় হাজার প্রবাসী বাংলাদেশিমালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেয়েছেন । শনি ও রোববার দেশটিতে সাপ্তাহিক ছু্টি থাকলেও এ দুদিন বিশেষ ব্যবস্থাপনায় (২৩-২৪ মার্চ) হাইকমিশনের সরাসরি পাসপোর্ট সংগ্রহ করেছেন তারা।

দেশটিতে চলমান রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ার আওতায় প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধকরণ, অবৈধ প্রবাসীদের বৈধকরণ, কর্মসূচিতে অংশ নিতে পারে সেই লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দ্রুত পাসপোর্ট ডেলিভারির নির্দেশনা দিয়ে আসছে হাইকমিশন।

শুধু পাসপোর্ট বিতরণই করা হয়নি। পাসপোর্ট আবেদনে তথ্যগত বিভিন্ন সমস্যা রয়েছে, এরকম প্রায় সাড়ে চারশো’র অধিক পাসপোর্ট আবেদনকারীদের সমস্যা সমাধান করা হয়েছে।

দেড় হাজার পাসপোর্টসহ সরাসরি ও পোস্ট অফিসের মাধ্যমে এ পর্যন্ত মোট ২ লাখ ৮০ হাজার পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এছাড়া আগামী ৩০ ও ৩১ মার্চ দেশটির জোহর প্রদেশে অগ্রণী রেমিটেন্স হাউজ থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ ও কন্স্যুলার সেবা প্রদান করা হবে। সেক্ষেত্রে ২৫ মার্চের মধ্যে আবেদনকারীদের অনলাইন আবেদন করতে হবে।

পাসপোর্ট নির্ধারিত স্থান থেকে সংগ্রহের জন্য অনলাইন এপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। এপয়েন্টমেন্ট ব্যতিত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না। এক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্ত রকমের কাগজপত্র ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে কনস্যুলার টিমের নিকট জমা করতে হবে বলে হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের ঠিকানা কি এখন চীনে?

মালয়েশিয়াতে সরাসরি পাসপোর্ট পেলেন দেড় হাজার প্রবাসী বাংলাদেশি

০৪:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪