০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

বাংলাদেশ ব্যাংক ৬৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে ৭ ব্যাংককে

  • Sarakhon Report
  • ০১:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • 151

বাংলাদেশ ব্যাংক

ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় স্বল্পমেয়াদি অর্থায়নের ঘাটতি মেটাতে ৭ ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের জানান, “অতিরিক্ত টাকা না ছাপিয়েই এই সহায়তা করা হচ্ছে। কারণ তহবিলটি কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির অধীনে আন্তঃব্যাংক ঋণের মাধ্যমে পরিচালিত হচ্ছে।”

তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী এই সহায়তা চালিয়ে যেতে প্রস্তুত। এটি নির্ভর করবে ব্যাংকগুলোর চাহিদার ওপর।

এ পর্যন্ত ১০টি আর্থিকভাবে স্থিতিশীল ব্যাংক এই ব্যবস্থার মাধ্যমে ৭টি তারল্য সংকটে থাকা ব্যাংককে অর্থ সহায়তা দিয়েছে।

এই তারল্য সহায়তা সত্ত্বেও, কিছু ব্যাংক এখনো আমানতকারীদের অর্থ দিতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। আগের সরকারের আমলে আগ্রাসী ঋণ বিতরণের কারণে এ সমস্যা তৈরি হয়েছে।

ভয়েস অব আমেরিকা বাংলা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

বাংলাদেশ ব্যাংক ৬৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে ৭ ব্যাংককে

০১:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪