০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
ট্রাম্পের কঠোর আশ্রয়নীতি কি স্থায়ী রূপ নিচ্ছে? যুক্তরাষ্ট্রের নতুন সন্ত্রাসবিরোধী কৌশল ঘিরে বিতর্ক, সমালোচনায় রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নিউইয়র্কে আবাসন নির্মাণে বড় বাধা কমছে, বদলে যেতে পারে শহরের ভবিষ্যৎ ট্রাম্পের প্রতিশোধ রাজনীতি নিয়ে চাপে রিপাবলিকানরা ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্যের হাসি, আড়ালে তাইওয়ান-ইউক্রেন-ইরান উত্তেজনা ব্রিটিশ রাজনীতির নেতৃত্ব সংকট: জনপ্রিয়তার লড়াই নয়, বাস্তবতার পরীক্ষা লন্ডনে টমি রবিনসন ঘিরে উত্তেজনা, ফিলিস্তিনপন্থী পাল্টা বিক্ষোভে কড়া নিরাপত্তা জাকার্তার ‘সামতামা ভিলেজ’: বর্জ্য আলাদা করেই কমছে ল্যান্ডফিলে চাপ জ্বালানি সংকটে নতুন সতর্কবার্তা, জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য শক্তিতে জোর দেওয়ার আহ্বান ছেলের হামলায় কুমিল্লায় প্রাণ গেল বাবার

জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়াই লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের

  • Sarakhon Report
  • ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • 117

সারাক্ষণ ডেস্ক 

জনবান্ধব ভূমিসেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত  ভূমিসেবা সহজীকরণের জন্য ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ১টি নতুন সফটওয়্যার ও ৪টি সফটওয়্যারের ২য় ভার্সন গত ১ ডিসেম্বর, ২০২৪ পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন।

জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নাগরিকবান্ধব এ সফটওয়্যারগুলো প্রস্তুত করা হয়েছে। নতুন সংস্করণ ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর ও ই-পর্চা ও মৌজা ম্যাপ (খতিয়ান) প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমেই এলএসজি (Land Service Gateway)এর মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে হয়। এ প্রক্রিয়ায় নাগরিককে অভ্যস্ত হতে একটু সময় লাগবে।

উদ্বোধনকৃত সফটওয়্যারগুলোতে পুরাতন সংস্করণ হতে বিপুল পরিমাণ তথ্য স্থানান্তর করতে হয়েছে। ফলে, এ মুহূর্তে  সিস্টেমগুলো একটু ধীর গতিতে চলছে। তাছাড়া সেবা প্রদান এবং সেবা গ্রহনে কিছু কারিগরি জটিলতা ও ক্রটি পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে প্রতিনিয়ত প্রাপ্ত ফিডব্যাক অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। এ সব ত্রুটি সমাধানের জন্য ভূমি মন্ত্রণালয় ও প্রকল্পের একটি শক্তিশালী কারিগরি টিম গঠন করা হয়েছে এবং এ টিম দিন-রাত কাজ করে যাচ্ছে।

বর্তমানে সফটওয়্যারগুলো ধীর গতিসম্পন্ন হওয়ায় নাগরিকগণ  ই-নামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা পেতে অসুবিধা হচ্ছে। সেবা প্রাপ্তিতে এ গতি শীঘ্রই বৃদ্ধি পাবে। ভূমিসেবা প্রদানকারী মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ যাতে নাগরিকদের ধৈর্যসহকারে, আন্তরিকতার সাথে কাঙ্খিত সেবা প্রদান করেন সে বিষয়ে ৮টি বিভাগের বিভাগীয় কমিশনারকে নির্দেশনা প্রদান করা হয়েছে। অনলাইন ভূমিসেবা সংক্রান্ত প্রয়োজনীয় ম্যানুয়াল তৈরি করে সরবরাহ করা হয়েছে।

মাননীয় ভূমি উপদেষ্টা জনাব এ. এফ. হাসান আরিফ এবং ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ গত ১০ ডিসেম্বর, ২০২৪ সংশ্লিষ্ট সলককে নিয়ে সভা করে সমস্যা সমাধানের জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। জনবান্ধব, হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য সফটওয়্যার সম্পর্কিত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানে ভূমি মন্ত্রণালয় আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণ কাঙ্খিত ভূমিসেবা পেতে কিছুটা অসুবিধার সম্মুখীন হওয়ায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। উদ্ভুত পরিস্থিতিতে দেশের সকল ভূমি মালিকদের নিকট হতে আমরা আন্তরিক সহযোগিতা কামনা করি।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের কঠোর আশ্রয়নীতি কি স্থায়ী রূপ নিচ্ছে?

জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়াই লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের

০৯:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪