১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
নতুন সমঝোতার পথে ওয়াশিংটন-তেহরান: কেন কূটনীতির ভাষাই হয়ে উঠেছিল সবচেয়ে বড় বাধা তিস্তা মহাপরিকল্পনা পাচ্ছে একনেক অনুমোদন, ১৪ হাজার কোটি টাকার প্রকল্প ব্রিটেনে চরম ডানের উত্থান: যখন ক্ষোভই রাজনীতির প্রধান ভাষা হয়ে ওঠে লেবানন যুদ্ধবিরতি ঘিরে নতুন কূটনীতি, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ট্রাম্পের দূত মেসির বাবার ‘মৃত্যুসংবাদ’ ছড়িয়ে চাকরি হারালেন উপস্থাপক নতুন যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ইসরায়েলের, তবু লেবাননে থাকবে সেনা যুক্তরাষ্ট্রের দাপুটে জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটের পথে পোচেত্তিনোর দল ইকুয়েডরের আন্দিজে ভাষার মেলবন্ধন: কিচওয়া ও স্প্যানিশে গড়ে উঠেছে অনন্য কথনভঙ্গি সিউলের হান নদীর তীরে খুলছে ছয় সুইমিং পুল, গরমে স্বস্তি পেতে ভিড়ের অপেক্ষা ওজন কমানোর ওষুধ নিয়ে নতুন তথ্য: উপকারের পাশাপাশি বাড়ছে সতর্কতার বার্তা

ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের ইত্তেফাক মোড়ে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর, বি-র

  • Sarakhon Report
  • ০৮:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • 82

সারাক্ষণ ডেস্ক

ঢাকা, বাংলাদেশ ২৩ ডিসেম্বর ২০২৪: বাংলাদেশের প্রথম আইএসও ১৫১৮৯ (গুনমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ একটি নতুন নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে আজ থেকে মতিঝিলে তাদের কার্যক্রম শুরু করেছে। এই কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআর, বি ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণাঞ্চলে বসবাসকারীদের সর্বোচ্চ আন্তর্জাতিক মান পূরণ করে এমন বিশ্বমানের ডায়াগনস্টিক পরিষেবা প্রদান করবে। আগামীকাল থেকে বছরের ৩৬৫ দিন সকাল ৭.৩০টা থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত সবাই এই কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআর, বি-র ডায়াগনস্টিক সেবা গ্রহণ করতে পারবেন।

আইসিডিডিআর, বি-র নির্বাহি পরিচালক ড. তাহমিদ আহমেদ ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের নতুন নমুনা কেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়াও, উপস্থিত ছিলেন সিনিয়র লিডারশীপ টিমের সদস্য- ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ মো. ফজলুল কবির; ড. মো. মুস্তাফিজুর রহমান, অ্যাক্টিং সিনিয়র ডিরেক্টর, ইনফেকশাস ডিজিজেস ডিভিশন; সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

এ প্রসঙ্গে ড. তাহমিদ আহমেদ বলেন, “মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা পদ্ধতির উদ্ভাবন এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা আইসিডিডিআর, বি-র অন্যতম লক্ষ্য। আমরা স্বপ্ন দেখি বিশ্বের প্রতিটি মানুষ সুস্থ ও স্বাস্থ্যকর জীবন উপভোগ করবেন। পুরান ঢাকায় আমাদের ডায়াগনস্টিক পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়নে আমরা ভূমিকা রাখতে চাই। এই নতুন কেন্দ্রের মাধ্যমে সহজেই উচ্চ-মানের ডায়াগনস্টিক সেবা পাওয়া যাবে, যার মাধ্যমে সবাই আরো সুন্দরভাবে তাদের জীবন যাপন করতে পারবেন।”

ডাঃ মো. ফজলুল কবির বলেন, “দীর্ঘদিন ধরেই ঢাকার দক্ষিণ অঞ্চলে বসবাসকারীরা আমাদের কাছে বিভিন্নভাবে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আইসিডিডিআর, বি-র ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের চাহিদার কথা জানিয়েছেন। আইসিডিডিআর,বি-তে আমরা ডায়াগনস্টিক নির্ভুলতার সর্বোচ্চ মান নিশ্চিত করা, মান নিয়ন্ত্রণে ক্রমাগত বিনিয়োগ করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোটোকল অনুসরণ করাকে সর্বোচ্চ গুরুত্ব দেই।”

নতুন নমুনা সংগ্রহ কেন্দ্রটি ইত্তেফাক মোড় সংলগ্ন লিলি পন্ড সেন্টার (চতুর্থ তলা), ৩ আর.কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-এ অবস্থিত (বিস্তারিত জানতে কল করুন +৮৮০১৭৩০০১২৮৭৯ নম্বরে)। মতিঝিল, ওয়ারী, কোতোয়ালি, সূত্রাপুর, বংশাল, গেন্ডারিয়া, গোপীবাগ এবং কমলাপুরের বাসিন্দারা সহজেই এখানে এসে সেবা গ্রহণ করতে পারবেন।

আইসিডিডিআর,বি-র ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতি বছর আইসিডিডিআর,বি-র ঢাকা ও মতলব হাসপাতালে আগত ২ লক্ষ ৫০ হাজারের বেশি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করে

জনপ্রিয় সংবাদ

নতুন সমঝোতার পথে ওয়াশিংটন-তেহরান: কেন কূটনীতির ভাষাই হয়ে উঠেছিল সবচেয়ে বড় বাধা

ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের ইত্তেফাক মোড়ে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর, বি-র

০৮:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪