০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল থেকে ডিখৌ: ভয়াবহ বন্যার পেছনে জলবায়ু ও ভূতত্ত্বের অশনি সংকেত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, একাই ছিলেন বাড়িতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসী নিহত কাঁঠাল পাতার বোঝা কাঁধে হালিমা, দিনে ৩০০ টাকায় চলে একার সংসার ১০ জেলায় বেশি হাম, টিকাদান কর্মসূচি নিয়েই উঠছে বড় প্রশ্ন সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩, নারী ও শিশুও রয়েছে ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর

সুনির্দিষ্ট কারণ ছাড়া সংবাদকর্মীদের চাকরিচ্যুত করা গণমাধ্যমের কণ্ঠরোধ – গোলাম মোহাম্মদ কাদের

  • Sarakhon Report
  • ০২:৩৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • 106

সারাক্ষণ ডেস্ক 

দেশের জনপ্রিয় সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির পাঁচ (৫) জন গণমাধ্যম কর্মীকে সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক বিবৃতিতে ঐ সকল চাকরিচ্যুত সংবাদ কর্মীদের চাকরিতে পূনর্বহালের দাবিও জানিয়েছেন। একই সাথে দেশের সকল গণমাধ্যম কর্মীর পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেছেন, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, সময় টেলিভিশনের ৫ (পাঁচ) জন সংবাদ কর্মীকে গত ২২ ডিসেম্বর কোন কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। অকারণে সংবাদকর্মীদের চাকরিচ্যুত করা গনমাধ্যমের কন্ঠরোধ করার উদাহরন, যা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা ও গনতন্ত্র চর্চার পরিপন্থি। এমন অমানবিক সিদ্ধান্ত মেনে নেয়া যায় না। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতিও আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জনপ্রিয় সংবাদ

নেপাল থেকে ডিখৌ: ভয়াবহ বন্যার পেছনে জলবায়ু ও ভূতত্ত্বের অশনি সংকেত

সুনির্দিষ্ট কারণ ছাড়া সংবাদকর্মীদের চাকরিচ্যুত করা গণমাধ্যমের কণ্ঠরোধ – গোলাম মোহাম্মদ কাদের

০২:৩৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪