০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮০ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, চালক আহত; পুড়ল ৯ মোটরসাইকেল মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা ফেডপ্রধান ওয়ারশের ‘গানের মাহাত্ম্য গায়কের চেয়েও বড়’: নতুন প্রজন্মের হৃদয়ে উষা উত্থুপ মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা হবে ফেডপ্রধান ওয়ারশের নেতৃত্ব গালফের ভারতীয় প্রবাসীরা এখন শুধু রেমিট্যান্স পাঠান না, গড়ছেন বৈশ্বিক সম্পদ পর্দাহীন গারমিন সিরকা: তথ্য দেবে, কিন্তু মনোযোগ কেড়ে নেবে না ড্রোন হামলা বন্ধ না হলে জাওয়িয়া তেল শোধনাগার বন্ধের হুঁশিয়ারি লিবিয়ার তারেক রহমানের প্রথম ভারত সফর: অন্তত তিস্তা চুক্তি তো আশা করতে পারে বাংলাদেশ নিখোঁজ রুশ-ইসরায়েলি ইতিহাসবিদকে নিয়ে নীরব ইসরায়েল, মস্কোর জবাব চাওয়া

আবারও চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর

  • Sarakhon Report
  • ০৫:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • 135

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র এবং সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের ১১জন আইনজীবীর একটি দল চট্টগ্রামে যান।

নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের আশপাশে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীসহ অতিরিক্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী আদালত আজ শুনানি করে চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এছাড়া নথি দেখিয়ে বিচারপ্রার্থীদের আদালতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

গত ৩ ডিসেম্বর আসামিপক্ষের আইনজীবী অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ সময় চাইলে মামলার পরবর্তী শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩১ অক্টোবর জাতীয় পতাকা নামানোর অভিযোগে চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরেকটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম আদালত চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আদালত চত্বরে তার অনুসারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের এক পর্যায়ে আদালত প্রাঙ্গণের বাইরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

আইনজীবী খুনের ঘটনায় চিন্ময় ও অন্যান্যদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

ইউএনবি নিউজ

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮০

আবারও চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর

০৫:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫