০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

সরকারকে ‘সঠিক পথে আনতে’ আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপি নেতা সালাহউদ্দিনের

  • Sarakhon Report
  • ০৭:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • 151

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনতে রাস্তায় আন্দোলনে নামতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, “আমরা যদি সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদের সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য।”

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা মি. আহমেদ বলেন, “সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে। তারা যে সব সিদ্ধান্ত নির্ভুলভাবে নেবে এটা তো সঠিক নয়। ভুল তাদেরও হতে পারে। কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজেরও আছে। রাজনৈতিক দলগুলোরও রয়েছে।”

তিনি বলেন, “আমরা সামনের দিনে কী কী সংস্কার চাই, কীভাবে নির্বাচন চাই, কখন নির্বাচন চাই, এই সরকারের সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতার কারণে এগুলো নিয়ে এখন প্রশ্ন তৈরি হচ্ছে।”

মি. আহমেদ বলন, “সেই জায়গা থেকে আমরা এখন দলের পক্ষ থেকে চিন্তা করছি সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য আমরা কিছু পদক্ষেপ নেবো।”

“সেটাকে সরকার আন্দোলনও বলতে পারে, সমালোচনা বলতে পারে”, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

সরকারকে ‘সঠিক পথে আনতে’ আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপি নেতা সালাহউদ্দিনের

০৭:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫