১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
লাতিন আমেরিকায় বিনিয়োগের জোয়ার, ট্রাম্পের নীতির মাঝেই নতুন অর্থনৈতিক সুযোগ বাবা: নীরব ভালোবাসার অনন্ত ছায়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: শান্তির চুক্তি, নাকি দীর্ঘ ভুল বোঝাবুঝির সূচনা? উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র, নকআউট নিশ্চিত করে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন সুপার সাব উন্ডাভের জোড়া গোলে জার্মানির নাটকীয় জয়, শেষ ষোলো নিশ্চিত ইমিগ্রেশনের বিশ্বকাপ: ৪৮ দলের মঞ্চে বদলে যাচ্ছে জাতীয় পরিচয়ের গল্প বাংলাদেশের ঐতিহাসিক জয়, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল টাইগ্রেসরা যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহসহ এনসিপির চার নেতার বিরুদ্ধে মামলা নেদারল্যান্ডসের দাপুটে জয়, সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে এআই যুগে ‘ভিন্নভাবে চিন্তা করা’ মস্তিষ্কের উত্থান

বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয় – গোলাম মোহাম্মদ কাদের

  • Sarakhon Report
  • ০৬:০০:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 76

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ দুপুরে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সৌদি দূতাবাসে গেলে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান তাকে স্বাগত জানান। এসময় এক সৌজন্য সাক্ষাতে বন্ধু প্রতিম দুটি দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিতে সৌদি সরকারের প্রতি অনুরোধ জানান। একইসাথে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতেও অনুরোধ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। এসময় গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয়। আধুনিক বাংলাদেশের রূপকার ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর দেশ পরিচালনার সময় বাংলাদেশের সাথে সৌদি রাজ পরিবারের সম্পর্কের যে উন্নয়ন হয়েছে, তা এখনো অব্যাহত আছে। এসময় সৌদি রাষ্ট্রদূত তাকে আন্তরিক অভিনন্দন জানান।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে বেঠকে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা।

জনপ্রিয় সংবাদ

লাতিন আমেরিকায় বিনিয়োগের জোয়ার, ট্রাম্পের নীতির মাঝেই নতুন অর্থনৈতিক সুযোগ

বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয় – গোলাম মোহাম্মদ কাদের

০৬:০০:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫