০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
ইউরোপের অর্থনীতিতে নতুন ধাক্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাড়াচ্ছে মূল্যস্ফীতি ও অনিশ্চয়তা চীনের দখলে মানবসদৃশ রোবটের ভবিষ্যৎ, পিছিয়ে পড়ছে জাপান যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞায় নতুন বিতর্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানকে ঘিরে উত্তেজনা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্মাদনায় শেয়ারবাজারে নতুন বুদ্‌বুদের আশঙ্কা কঙ্গোতে নতুন ইবোলা আতঙ্ক, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের শঙ্কা তালপাতার পাণ্ডুলিপি: একটি জাতির বিস্মৃত জ্ঞানভাণ্ডারের পুনরাবিষ্কার নামের জন্য নয়, দিক পরিবর্তনের জন্য বাজেট দরকার  ইবোলা মোকাবিলায় সময়ের বিরুদ্ধে দৌড়, নতুন ওষুধে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা স্পেসএক্সের ১০ শতাংশ সম্ভাবনা থেকে ২ ট্রিলিয়ন ডলারের বিস্ময়, ইতিহাস গড়লেন ইলন মাস্ক দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের ঘরে ঘরে তদন্ত, বাড়ছে রাজনৈতিক চাপ

প্রাণশক্তিতে ভরপুর চীনের ছেংতুর চিনলি সড়ক

  • Sarakhon Report
  • ১২:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • 171

চিনলি সড়ক ছেংতুর একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণের নাম। কারণ সড়কটি একইসাথে ছেংতুর ঐতিহ্যবাহী ও আধুনিক দিকগুলো তুলে ধরে। এই সড়ক জড়িয়ে আছে চীনের দীর্ঘ ইতিহাসের সাথে। তাই ২০০৪ সালে সড়কটি পুনরায় মেরামত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

৫৫০ মিটার দীর্ঘ এই সড়কটির দুই পাশে ছিং রাজবংশের সময়কার স্থাপত্যশৈলীতে গড়া বেশ কিছু ভবন রয়েছে, যা দর্শনার্থীদের সামনে চীনের প্রাচীন সংস্কৃতি তুলে ধরে।

ছেংতু শহরের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য ‘থ্রি কিংডম’-এর সংস্কৃতি এবং স্থানীয় লোক সংস্কৃতির থিমে সাজানো হয়েছে চিনলি সড়ক। সড়কটির কাছেই রয়েছে উহৌ মন্দির। এখানেও ‘থ্রি কিংডমের’ প্রাচীন নির্দশন সমূহ দেখতে পাওয়া যায়।

ছেংতু শহরজুড়ে রয়েছে প্রচুর কেনাকাটার মার্কেট, চা ঘর,বার ও রেস্তোরাঁ। এখানে আরো দেখতে পাওয়া যায় সিচুয়ান অপেরা মুখোশ, ছায়া পুতুল এবং পান্ডা ও অন্যান্য স্মারক থিমযুক্ত পণ্য।

সারাদিন ঘুরে বেড়াবার ক্লান্তি কাটিয়ে উঠতে এখানে স্থানীয় চীনা চা পানের সংস্কৃতি রয়েছে। যারা এখানে ঘুরতে আসেন সন্ধ্যায় তারা ঐতিহ্যবাহী চীনা চায়ের স্বাদ নিতে চা ঘরগুলোতে আডা জমান। ২০০৫ সালে চিনলি সড়ককে “ন্যাশনাল টপ টেন সিটি কমার্শিয়াল পেডেস্ট্রিয়ান স্ট্রিট” হিসেবে নামকরণ করা হয়।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

ইউরোপের অর্থনীতিতে নতুন ধাক্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাড়াচ্ছে মূল্যস্ফীতি ও অনিশ্চয়তা

প্রাণশক্তিতে ভরপুর চীনের ছেংতুর চিনলি সড়ক

১২:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫