০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
১৮.৫৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা বুরিমারি স্থলবন্দর চার দিন বন্ধ, পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব তীব্র গরমে হাঁসফাঁস ঢাকা, ছায়া আর পানির খোঁজে ছুটছে মানুষ ঢাকাজুড়ে গ্যাস সরবরাহে বড় ধাক্কা, টার্মিনাল বিকল হয়ে কমলো ৪০০ এমএমসিএফডি অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে দেওয়ার অভিযোগে রংপুরের চিকিৎসক, ভুক্তভোগীর তীব্র যন্ত্রণা খুলনা নগরীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাভার–আশুলিয়ায় ২৪ ঘণ্টার গ্যাস বন্ধ ঘোষণা কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে তিন যুবকের মরদেহ উদ্ধার ইরান যুদ্ধ-সমঝোতার আশায় তেলের দাম কমল, শেয়ারবাজারে ঊর্ধ্বগতি ইন্দোনেশিয়ায় বিশাল গ্যাসক্ষেত্র আবিস্কার, এশিয়ার বাজারে প্রভাবের ইঙ্গিত

সুপার রবিবার’ অফারে মাঠে বসে হামজা চৌধুরীর খেলা দেখা সুযোগ রবি গ্রাহকদের

  • Sarakhon Report
  • ০৪:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • 236

সারাক্ষণ ডেস্ক 

ঢাকা, ১৯ মে ২০২৫- রবি আজিয়াটা পি.এলসির সুপার রবিবার ক্যাম্পেইনে এবার যোগ হচ্ছে ফুটবলের উত্তেজনা। এ ক্যাম্পেইনের আওতায় আগামী ২৫ মে (রবিবার) রবি গ্রাহকদের জন্য থাকছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের ভিআইপি টিকিট জেতার সুযোগ। ম্যাচটিতে প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন ইংলিশ লীগ মাতানো আন্তর্জাতিক তারকা ফুটবলার হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইপর্বের এই ম্যাচটি আগামী ১০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

গত ১৯ মে ঢাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে ববি। রবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রিয়াজ রশিদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, বাফুফে কার্যনির্বাহী কমিটি সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী, কামরুল হাসান হিলটন সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, রবি সুপার রবিবার ক্যাম্পেইন দ্বারা আমরা রবিবারকে গ্রাহকদের জন্য একটি আনন্দময় দিনে পরিণত করার লক্ষ্যে কাজ করছি, এবং এই যাত্রা শুরু হয় আরো ৬ মাস আগে। অত্যন্ত উৎসাহজনক সাড়া পেয়ে আমরা ২৫ মে সুপার রবিবারকে গ্রাহকদের জন্য আরও স্মরণীয় করতে হামজা চৌধুরীর খেলা দেখার সুযোগ নিয়ে এসেছি।

তিনি বলেন, ‘হামজা ও শমিতের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিভাবান ও তারকা খেলোয়াড় জাতীয় দলে যোগ দেওয়ায় বাংলাদেশের ফুটবলকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার বড় সুযোগ তৈরি হয়েছে। আমরা দেশের জন্য এমন ইতিবাচক উদ্যোগের সঙ্গে সবসময় যুক্ত থাকতে চাই। বাফুফের সহযোগিতায় আমাদের গ্রাহকদের জন্য এই অনন্য সুযোগ তৈরি করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

অনুষ্ঠানে বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, ‘রবির সুপার রবিবার উদ্যোগে একসঙ্গে কাজ করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। এই সহযোগিতার ফলে আমরা ১০ জুনের ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য আরো উৎসাহিত, এবং ভবিষ্যতে রবির সঙ্গে আরও বড় পার্টনারশীপ নিয়ে আমরা আশাবাদী।

জনপ্রিয় সংবাদ

১৮.৫৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

সুপার রবিবার’ অফারে মাঠে বসে হামজা চৌধুরীর খেলা দেখা সুযোগ রবি গ্রাহকদের

০৪:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫