০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
মালয়েশিয়া-জাপান হাইড্রোজেন প্রকল্পে ধাক্কা, অর্থসংকটে কমছে বিনিয়োগ ও উৎপাদন পরিকল্পনা নারীদের বাড়ছে যুদ্ধক্ষেত্রের মৃত্যু, ইরান সংঘাতে নতুন বাস্তবতা দেখছে মার্কিন সেনাবাহিনী রাশিয়ার ভয়াবহ হামলায় কেঁপে উঠল কিয়েভ, আহত ৮০-এর বেশি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সমঝোতার ইঙ্গিত, তবে চুক্তি এখনো অনিশ্চিত অ্যালুমিনিয়ামের বাজারে নতুন ভূকম্প: মধ্যপ্রাচ্যের যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি আব্দুল লতিফ রাশিয়া-ইউক্রেনে নতুন হামলায় নিহত অন্তত ৮, ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে ভয়াবহ হামলা, একে-৪৭ হাতে ৩০০ সন্ত্রাসীর তাণ্ডব কয়লার বাজারে নতুন বাস্তবতা: ইরান যুদ্ধ, চীনের সংকট আর এশিয়ার জ্বালানি হিসাব রাজধানীর পশুর হাটে মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ

বান্দরবানে ব্যাংক লুট ও ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৪ মামলা

  • Sarakhon Report
  • ০৬:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • 161

জাফর আলম, কক্সবাজার : বান্দরবানের রুমা ও থানচিতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাংকের টাকা ও অস্ত্র লুট এবং ম্যানেজারকে অপহরণের ঘটনায় চারটি মামলা করা হয়েছে। রুমায় তিনটি ও থানচিতে একটি মামলা করা হয়েছে।এদিকে, থানচি বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ রয়েছে।

তবে রুমার পরিস্থিতি আগের চাইতে কিছুটা ভালো হলেও জনমনে আতঙ্ক এখনো কাটছে না।শুক্রবার (৫ এপ্রিল) থানচি থানার ওসি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রুমা কৃষি ব্যাংকের ম্যানেজার লাচি থোয়াই মারমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেছেন। সোনালী ব্যাংক ম্যানেজারকে মামলা করতে থানায় আসতে বলা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রুমায় তিনটি ও থানচিতে একটি মামলা করা হয়েছে।মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রুমা সোনালী ব্যাংকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি আগ্নেয়াস্ত্র লুটপাট করে।

ওই সময় ভল্টের টাকা নিতে না পেরে ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় তারা। পরদিন থানচি বাজারের সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় কৃষি ব্যাংক থেকে দুই লাখ ৪২ হাজার টাকা এবং সোনালী ব্যাংক থেকে আনুমানিক ১৫ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।সবশেষ বৃহস্পতিবার রাতে রুমা থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করে র‌্যাব।

কিন্তু এ ঘটনার দুই ঘণ্টার মধ্যে আবারও থানচি বাজার ও থানায় হামলা করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের প্রতিহত করতে পুলিশ কমপক্ষে ৫০০ রাউন্ড গুলি ছোড়ে। ওইদিন মধ্যরাতে বান্দরবানের আলীকদম ২৬ মাইল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টেও গুলির ঘটনা ঘটে।এসব নিয়ে শুক্রবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া-জাপান হাইড্রোজেন প্রকল্পে ধাক্কা, অর্থসংকটে কমছে বিনিয়োগ ও উৎপাদন পরিকল্পনা

বান্দরবানে ব্যাংক লুট ও ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৪ মামলা

০৬:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪