০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

উত্তরায় মুখোমুখি পুলিশ ও শিক্ষার্থীরা, দুই ঘণ্টা ধরে অবরুদ্ধ দুই উপদেষ্টা-প্রেস সচিব

  • Sarakhon Report
  • ০৪:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 235

মাইলস্টোন স্কুল ও কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার পর পরিস্থিতি আগের চেয়ে আরও বেশি জটিল আকার ধারণ করেছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে তারা এই অবস্থায় আছেন।

ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা আজ মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে জানিয়েছেন, বেলা বাড়ার সাথে রাজউক উত্তরা মডেল কলেজেসহ আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মাইলস্টোনের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়।

দুপুরের দিকে একবার আইন উপদেষ্টা বেরিয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তখন শিক্ষার্থীরা তার ওপর চড়াও হয়।

পুলিশ তখন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে এবং বিক্ষোভে বাধা দেয়।

ওই সময় মাইলস্টোন ও অন্যান্য কলেজের শিক্ষার্থীরা পুলিশের দিকে বোতল ছুঁড়ে মেরেছে।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

উত্তরায় মুখোমুখি পুলিশ ও শিক্ষার্থীরা, দুই ঘণ্টা ধরে অবরুদ্ধ দুই উপদেষ্টা-প্রেস সচিব

০৪:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫