০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
চিয়াং মাইয়ে স্পিরিট হাউস স্থাপনের আচার হরমুজ প্রণালি বন্ধের পর তেলের বিকল্প পথ খুঁজছে পাকিস্তান, সৌদি লোহিত সাগর রুটে নজর আফগান সীমান্তে সংঘর্ষের মাঝেই আইএমএফ সহায়তা ঝুঁকিতে পাকিস্তান এমআইটি ছেড়ে পেকিং বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন তরুণ চিপ বিজ্ঞানী জিয়াং জিয়ানফেং ভারতে স্থানীয় মিশ্রণে ভর করে হুইস্কি বিক্রি তিনগুণ করতে চায় সান্টোরি চাকরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘গভীর প্রভাব’ নিয়ে গবেষণা করছে চীন ওয়াসার এটিএম বুথের পানির দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা তেল পাম্পে নোটিশ ঝুলছে, তবু থামছে না ভিড়—রাজধানীজুড়ে জ্বালানি নিতে দীর্ঘ লাইন হরমুজ প্রণালী নিয়ে নতুন উত্তেজনা: ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের বিপ্লবী গার্ডের নেপালের নির্বাচনে তরুণ ঝড়: প্রধানমন্ত্রী হওয়ার পথে বালেন শাহ, এগিয়ে তার দল

খুমেক হাসপাতালের প্রিজন সেল থেকে পালাল আসামি

  • Sarakhon Report
  • ০৬:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 405

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মাদক মামলার ইউসুফ (২৩) নামে এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি নগরীর খালিশপুর থানার আলমনগর মোড়ের শাহজাহান হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় রাতেই খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

খুলনা মেডিকেল কলেজের একটি সূত্র জানা যায়, ৬ আগস্ট খালিশপুর থানায় দায়ের হওয়া মাদক মামলায় আসামি ইউসুফ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বুকে ব্যাথা উঠলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হয়। ওই সেলে মাকসুদ আলম নামে আরও একজন আসামি চিকিৎসা নিচ্ছিলেন।

রাত সাড়ে ৩টার দিকে মাকসুদ বাথরুমে যাওয়ার প্রয়োজন জানায়। এ সময়ে সেখানে উপস্থিত পুলিশ কনস্টেবল রাব্বি আলী তালা খুলে দেয় এবং তাকে বাথরুমে নিয়ে যায়। তবে পুলিশ কনস্টেবল দরজার তালাটি বন্ধ করতে ভুলে যায়। পরবর্তীতে বাথরুম থেকে মাকসুদকে ফেরত নিয়ে আসার সময় অপর আসামি ইউসুফ সেলে আর নেই। সেখান থেকে সে পালিয়েছে। এ ঘটনায় হাসপাতাল এলাকায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক জানান, প্রিজন সেলের অপর প্রান্তে কারারক্ষীদের অবস্থানের স্থান। সেই গেটে তালা না থাকার সুযোগে রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালের প্রিজন সেল থেকে মাদক মামলার আসামি ইউসুফ পালিয়ে যায়। ওই আসামিকে গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় দায়িত্বরত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনবি নিউজ

জনপ্রিয় সংবাদ

চিয়াং মাইয়ে স্পিরিট হাউস স্থাপনের আচার

খুমেক হাসপাতালের প্রিজন সেল থেকে পালাল আসামি

০৬:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫