১০:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী

চাঁদ দেখা নিয়ে ভিন্ন সিদ্ধান্ত

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ২০২৫ সালের ২৩ আগস্ট শনিবার আরব বিশ্বে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ইসলামি চান্দ্র ক্যালেন্ডারের নতুন মাসের সূচনা দেশভেদে ভিন্ন দিনে হবে।

শনিবার চাঁদ দেখা সম্ভব ছিল না—এমনকি খালি চোখে, টেলিস্কোপে বা উন্নত প্রযুক্তিতেও নয়। তবে পরদিন রবিবার, ২৪ আগস্ট, আরব বিশ্বের অধিকাংশ দেশে চাঁদ খালি চোখে সহজেই দেখা যায়। এশিয়ার উত্তরাঞ্চলে যদিও দেখা কিছুটা কঠিন ছিল।

কোন দেশে কখন শুরু হলো রবিউল আউয়াল

২৪ আগস্ট রবিবার থেকে ইরাক, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ফিলিস্তিন, মিশর ও তিউনিসিয়ায় রবিউল আউয়াল মাস শুরু হয়েছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান, আলজেরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া এবং এশিয়ার বেশ কয়েকটি দেশ—যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও ইরান—২৫ আগস্ট সোমবার থেকে মাসটি শুরু করবে।

ঈদে মিলাদুন্নবীর তারিখ ও ছুটি

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে, রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ঈদে মিলাদুন্নবী পালিত হবে ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর, শুক্রবার।

সংযুক্ত আরব আমিরাতে এ উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই দিনটি শুক্রবারে পড়বে, আর পরবর্তী শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় লম্বা ছুটি পাওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী

০৭:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫