১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী জাবিতে মাদককাণ্ড: দুই ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার, একজনের বিরুদ্ধে মামলার সুপারিশ চীনের ইভি যুদ্ধে নতুন অস্ত্র: নিজস্ব স্মার্ট-ড্রাইভিং চিপে ঝুঁকছে গাড়ি নির্মাতারা নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ১৬ মাস পর মুখোমুখি, জি৭ সম্মেলনে পাশাপাশি আসন জি৭ সম্মেলনে রাশিয়ার ওপর আরও চাপের সিদ্ধান্ত, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে ইউক্রেন ইস্যুতে নতুন বার্তা উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’, প্রতিটি উপজেলায় বরাদ্দ ৬ লাখ টাকা চীনের সমর্থন পুনর্ব্যক্ত, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক মুহাররমের চাঁদ দেখা যায়নি, পাকিস্তানে ২৬ জুন পালিত হবে আশুরা রয়টার্স এর প্রতিবেদনঃ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘জিজ্ঞাসাবাদ’ করার প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাটে শিশু হত্যাকাণ্ড ঘিরে সংঘর্ষ: এসপি-ওসিসহ আহত ২০, আটক প্রধান সন্দেহভাজন

সড়কে কমছেই না মৃত্যুর মিছিল, কোনো প্রতিকার নেই : জিএম কাদের

  • Sarakhon Report
  • ০৫:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • 129

সারাক্ষণ ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, সড়কে কমছেই না মৃত্যুর মিছিল,  কোনো প্রতিকার নেই।  প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে । প্রতিদিন এমন দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনায় দেওয়া শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন,  সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেনো স্বাভাবিক ঘটনা। গেলো ৮ থেকে ১৪ এপ্রিল সাত দিনে ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১২২ জন মারা গেছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১৯৫ জন। আজ ফরিদপুরের কানাইপুরে ও ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ মোট ১৫ জনের প্রাণহানি ঘটেছে।

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, নিহতদের প্রতি পরিবারে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের।

তিনি আরও বলেন, তদন্ত করে দুর্ঘটনার কারণ প্রকাশ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সড়ক ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

সড়কে কমছেই না মৃত্যুর মিছিল, কোনো প্রতিকার নেই : জিএম কাদের

০৫:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪