নারায়ণগঞ্জের ফতুল্লায় পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক রোহিঙ্গা তরুণ। সোমবার (১৮ আগষ্ট) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা তরুণ মো. আরিয়ান কক্সবাজার জেলার উখিয়া থানার ২৬ নম্বর লেদা রেহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
জানা গেছে, আজ সোমবার দুপুরে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে ফতুল্লার ভুইগড় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আসেন।
কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন সে রেহিঙ্গা। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এ সময় তার কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন কাগজপত্র, নারায়ণগঞ্জের একটি বিদ্যুৎ বিল কপি পাওয়া যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, দালালের মাধ্যমে এই রোহিঙ্গা তরুণ বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এর পেছনে কারা জড়িত, পাসপোর্ট তৈরির কাগজপত্র কারা জোগাড় করে দিলেন, তার অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ
পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক রোহিঙ্গা তরুণ। সোমবার (১৮ আগষ্ট) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা তরুণ মো. আরিয়ান কক্সবাজার জেলার
Facebook
WhatsApp
X
আরও পড়ুন
সর্বশেষ খবর
আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে প্রথমবার ডাক পেলেন আলিস আল ইসলাম
পোশাক রপ্তানিতে প্রথম তিন মাসে ৬ শতাংশ প্রবৃদ্ধি, আয় ১,০৫৮ কোটি ডলার
মিয়ানমারে জান্তার ফাঁদ: যুক্তরাষ্ট্র কি বিরল খনিজের স্বার্থে গণতন্ত্রের প্রশ্নে আপস করবে?
বহুমেরুর বিশ্বে পররাষ্ট্রনীতির নতুন সমীকরণ: কৌশলগত স্বাধীনতা রক্ষার লড়াই
রোহিঙ্গা গণহত্যা মামলার বিচারক নাভি পিল্লাই পেলেন এবারের শান্তিতে নোবেল
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪সর্বাধিক পঠিত
আরও পড়ুন
সর্বশেষ
দৈনিক নিউজলেটার
প্রতিদিন সকালে সেরা ৫টি খবর আপনার ইনবক্সে
বিনামূল্যে সাবস্ক্রাইব করুন · যেকোনো সময় বাতিল করুন
প্রকাশনা
সম্পাদক ও প্রকাশক: স্বদেশ রায়
নিবন্ধন নম্বর: ১৭১
সম্পাদকীয় কার্যালয়
প্রথম তলা, ক্যাপিটা লেক ফ্রন্ট, ব্লক জে, বাড়ি ৬৬,
বনানী রোড ১৮ এক্সটেনশন, ঢাকা ১২১৩
ইমেইল: contact@sarakhon.com / news@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
বাণিজ্যিক অফিস
এ-১৩, ১০/এ সেগুনবাগিচা, ঢাকা ১০০০
বিজ্ঞাপন ও প্রশাসনিক যোগাযোগ
admin@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
আরও বিভাগ
সম্পাদকীয়
সেবাসমূহ
© ২০২৬ সারাক্ষণ। সর্বস্বত্ব সংরক্ষিত।






