০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

আইনজীবীর অনুপস্থিতিতে আইজিপির বরখাস্ত ও গ্রেপ্তারের রিট খারিজ

বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে নাম উঠে আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট শুনানির সময় আবেদনকারী আইনজীবী উপস্থিত না থাকায় আদালত এই সিদ্ধান্ত দেন।

হাইকোর্টের আদেশ

সোমবার বিচারপতি শিকদার মাহমুদ আল রাজি ও বিচারপতি রাজি উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে আদেশ দেন। পরে বিষয়টি নিশ্চিত করে রিটকারী আইনজীবী জুলফিকার আলী জুনু জানান, শুনানির সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় রিটটি খারিজ হয়েছে।

দৈনিক স্বাধীনমতনির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ : দেশের মানুষ  নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয় : হাইকোর্ট - দৈনিক স্বাধীনমত

রিট দায়েরের পটভূমি

এর আগে গত বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দায়ের করেন। আবেদনে স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে বিবাদী করা হয়।

তদন্ত প্রতিবেদন ও অভিযোগ

রিটকারী আইনজীবীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডের মতো একটি অত্যন্ত স্পর্শকাতর ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম উঠে আসে। ওই সময় তিনি এসবি বিভাগের দায়িত্বে ছিলেন। এই প্রেক্ষাপটে তাকে দায়িত্বে বহাল রাখলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

Lok Adalat, Awards and composition. | VIA Mediation Centre

রিটে দাবি

রিট আবেদনে বলা হয়, মামলার গুরুত্ব ও সংবেদনশীলতার কথা বিবেচনায় আইজিপিকে সাময়িক বরখাস্ত করা এবং আইনের আওতায় আনতে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া প্রয়োজন। সেই দাবিতেই হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

আইনজীবীর অনুপস্থিতিতে আইজিপির বরখাস্ত ও গ্রেপ্তারের রিট খারিজ

০৭:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫