০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

আইপিএল থেকে বাদ, পিএসএলে নতুন ঠিকানা মুস্তাফিজুর রহমানের

ভারতীয় প্রিমিয়ার লিগ থেকে হঠাৎ বাদ পড়ার কয়েক দিনের মধ্যেই নতুন মঞ্চ পেয়ে গেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। রাজনৈতিক চাপের মুখে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর এবার পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন তিনি।

পিএসএলে আনুষ্ঠানিক চুক্তি

মঙ্গলবার পাকিস্তান সুপার লিগের একাদশ আসরের জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছেন মুস্তাফিজুর। লিগের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করে মজার ভঙ্গিতে জানানো হয়, ব্যাটসম্যানরা সাবধান থাকুন, পিএসএলে যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান।

আইপিএলে বাদ পড়েই পিএসএলে ডাক পেলেন মুস্তাফিজ

আইপিএল থেকে বাদ পড়ার প্রেক্ষাপট

চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার কথা ছিল মুস্তাফিজুরের। নিলামে চেন্নাই ও দিল্লির সঙ্গে প্রতিযোগিতার পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ টাকায় তাকে দলে নিয়েছিল কলকাতা। তবে ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে গত শনিবার তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কারণ হিসেবে বলা হয়, কিছু উগ্র গোষ্ঠীর হুমকি এবং রাজনৈতিক আপত্তির বিষয়টি।

পিএসএলে সুযোগ, দল এখনো চূড়ান্ত নয়

আইপিএলের ক্ষতিটাই যেন পিএসএলের লাভ হয়ে দাঁড়াল। যদিও পাকিস্তানে কোন দলের হয়ে খেলবেন, তা এখনো চূড়ান্ত নয়। আসন্ন খেলোয়াড় ড্রাফটে অংশ নেবেন মুস্তাফিজুর, যেখানে তাকে শীর্ষ পছন্দ হিসেবে দেখা হচ্ছে।

আইপিএলকে টক্কর দিতে একই সময়ে পিএসএল, সূচি ঘোষণা

বড় আয়োজনের পিএসএল

আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে এবারের পিএসএল। আট দল নিয়ে এটি হতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর।

সাত বছর পর প্রত্যাবর্তন

প্রায় সাত বছর পর আবার পিএসএলে ফিরছেন মুস্তাফিজুর রহমান। এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন তিনি। সে আসরে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

আইপিএল থেকে বাদ, পিএসএলে নতুন ঠিকানা মুস্তাফিজুর রহমানের

১২:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬