০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে

  • Sarakhon Report
  • ০৪:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • 179

রাজধানীর মেট্রোরেলে ভ্রমণের জন্য ব্যবহৃত র‌্যাপিড ও এমআরটি পাস এখন থেকে অনলাইনেই রিচার্জ করা যাবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই সেবার ফলে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে রিচার্জ করা সম্ভব হবে।

সকালে আগারগাঁও স্টেশনে অনলাইন রিচার্জের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ)-র নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রত্যাশিত। অনলাইন রিচার্জ চালুর মাধ্যমে গণপরিবহন আরও আধুনিক, সহজ, নিরাপদ ও সময়োপযোগী হবে।’

তিনি জানান, মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে দুইটি করে ভ্যালিডেশন মেশিন স্থাপন করা হয়েছে। ‘আপনি বাড়ি থেকে বা স্টেশনের বাইরে বসেই রিচার্জ করতে পারবেন। এরপর স্টেশনে এসে মেশিনে ট্যাপ করলে রিচার্জ সফলভাবে সম্পন্ন হয়েছে কি না দেখে নিতে পারবেন,’ বলেন তিনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে নীতিগত সহায়তা দেওয়া। ডিএমটিসিএল দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। ‘ভবিষ্যতে যাত্রীরা যেন স্বচ্ছতা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে টিকিট কেনা থেকে শুরু করে ভ্রমণ পর্যন্ত নির্বিঘ্ন অভিজ্ঞতা পান, সেটিই আমাদের লক্ষ্য,’ বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে

০৪:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫