০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাতে জাকার্তা বিমানবন্দরের বন্ধের সময় বাড়ল

ইন্দোনেশিয়ার জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ চারটি বিমানবন্দরের কার্যক্রম সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাউন্ট আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাতের কারণে আকাশে ছাই ছড়িয়ে পড়ায় এসব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন এবং ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বিমান চলাচল।

পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে ইন্দোনেশিয়ার আটটি বিমানবন্দর সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দেয়। আকাশসীমায় আগ্নেয় ছাই শনাক্ত হওয়ার পর এসব বিমানবন্দরে কয়েক শ ফ্লাইটের সূচি ব্যাহত হয়। এতে ১ লাখ ৭০ হাজারের বেশি যাত্রী আটকা পড়েছেন।

জাকার্তার প্রধান বিমানবন্দর বন্ধের সময় বাড়ানো

বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান আংকাসা পুরা জানিয়েছে, জাকার্তার সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্তত চারটি বিমানবন্দরের কার্যক্রম সোমবার সকাল থেকে বাড়িয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, মাউন্ট আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাতের কার্যক্রম বেড়ে যাওয়ায় কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানার পরামর্শ দেওয়া হয়েছে।

জাকার্তার হালিম পেরদানাকুসুমা বিমানবন্দরও বন্ধের সময় বাড়িয়েছে। বিমানবন্দরটি বেসামরিক ও সামরিক—দুই ধরনের ফ্লাইট পরিচালনা করে।Jakarta airport extends closure after volcano eruption | International | Bangladesh Sangbad Sangstha (BSS)

আরও অগ্ন্যুৎপাতের আশঙ্কা

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাতের আশঙ্কা উচ্চ পর্যায়ে ছিল। সংস্থাটির সতর্কতায় বলা হয়েছে, আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত পাথর ও ভারী ছাই নির্গত হতে পারে। অগ্ন্যুৎপাত আবার শুরু হয়ে দীর্ঘস্থায়ী হলে লাভা প্রবাহেরও ঝুঁকি রয়েছে।

আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, আনাক ক্রাকাতাউয়ের সর্বশেষ অগ্ন্যুৎপাত রোববার রাত ৮টা ২৩ মিনিটে ঘটে। সোমবার সংস্থাটি সতর্ক করে জানায়, পরবর্তী সময়েও আরও অগ্ন্যুৎপাতের সম্ভাবনা রয়েছে।

ছাই ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা বিএমকেজি জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ছাই জাভা দ্বীপের দিকে প্রায় ৬ হাজার মিটার এবং সুমাত্রার দিকে ১৫ হাজার মিটার উচ্চতা পর্যন্ত উঠেছে। জাভার বানতেন প্রদেশের কিছু এলাকাতেও ছাই পৌঁছেছে।

স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বাইরে চলাচলের সময় মানুষকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে জাকার্তা ও লামপুংয়ে স্কুলগুলো দূরশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা জানিয়েছে।

আনাক ক্রাকাতাউ জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী প্রণালিতে অবস্থিত। গত শতকের শুরুর দিকে ১৮৮৩ সালের ক্রাকাতাউ অগ্ন্যুৎপাতে তৈরি ক্যালডেরার মধ্যে সমুদ্র থেকে উঠে আসার পর থেকেই আগ্নেয়গিরিটি মাঝেমধ্যে সক্রিয় হয়ে আসছে। ২০১৮ সালে আনাক ক্রাকাতাউয়ের একটি অংশ ধসে সৃষ্ট সুনামিতে ৪২৯ জন নিহত হন এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হন।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাতে জাকার্তা বিমানবন্দরের বন্ধের সময় বাড়ল

০৫:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬