০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

আম খাওয়াকে কেন্দ্র করে সিলেটে কিশোর খুন, অভিযুক্ত বন্ধু পলাতক

সিলেটের বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুর বিরুদ্ধে। শুক্রবার উপজেলার তানাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত কিশোর পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত কিশোরের নাম সিয়াম আহমেদ। তার বয়স ছিল ১৫ বছর। তিনি উপজেলার দক্ষিণ পারিয়াবহর গ্রামের কায়েস আহমেদের ছেলে।

ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, দুই কিশোরের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। তবে হঠাৎ একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনা কেউ কল্পনাও করেননি।

তুচ্ছ বিরোধ থেকে রক্তাক্ত ঘটনা

সিলেটে ছুরিকাঘাতে ‍কিশোর খুন

পুলিশ জানায়, আম খাওয়াকে কেন্দ্র করে সিয়াম ও তার বন্ধু তামিমের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তামিম ধারালো ছুরি দিয়ে সিয়ামকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভিযুক্ত তামিম উপজেলার আব্দুস শুক্কুরের ছেলে বলে জানা গেছে।

হৃদপিণ্ডের কাছেই আঘাত

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সিয়ামের শরীরে ছুরির আঘাত ছিল অত্যন্ত গুরুতর এবং তা হৃদপিণ্ডের খুব কাছাকাছি স্থানে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের তৎপরতা

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিয়ানীবাজার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত তামিম আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

আম খাওয়াকে কেন্দ্র করে সিলেটে কিশোর খুন, অভিযুক্ত বন্ধু পলাতক

১১:২৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬