০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ইউটিউবে ভিডিও প্রকাশের নতুন নিয়ম চালু, নির্মাতাদের যে নিয়ম মানতে হবে

  • Sarakhon Report
  • ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • 214

নতুন নিয়ম চালু করেছে ইউটিউব। নতুন ভিডিও প্রকাশের আগেই সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না, তা বাধ্যতামূলকভাবে জানাতে হবে সব নির্মাতাদের।

ভুয়া তথ্য ও গুজব ছড়ানো ঠেকাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে নতুন এ নিয়ম চালু করেছে ইউটিউব।

নতুন এ নিয়ম চালুর পর থেকে ইউটিউবে ভিডিও প্রকাশ করতে গেলেই ভিডিওর পরিচিতি লেখার জন্যে বেশ বড় একটি তালিকা সামনে আসে। এই তালিকায় ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হয়েছে কি না বা ভিডিওতে কোনো ব্যক্তি বা স্থানের ছবি নকল বা পরিবর্তন করা হয়েছে কি না, তা জানাতে বলা হয়। এমনকি বাস্তবে ঘটেনি এমন কোনো দৃশ্য ভিডিওতে থাকলে, তা-ও উল্লেখ করতে বলা হয় তালিকাটিতে।

নির্মাতাদের দেয়া সব তথ্য ভিডিওর বর্ণনায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। ফলে দর্শকেরা সহজেই জানতে পারবেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি কোনো ভিডিওতে মিথ্যা বা ভুল তথ্য থাকলে সেই ভিডিও স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।

ইউটিউব জানিয়েছে, যেসব নির্মাতা নতুন এ নিয়ম অনুসরণ করবেন না, তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম থেকে নিয়মভঙ্গকারী নির্মাতা বা চ্যানেলগুলোকে ব্লক করা হবে। ফলে ইউটিউব থেকে আয় করতে পারবেন না তারা।

সিএনএন

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ইউটিউবে ভিডিও প্রকাশের নতুন নিয়ম চালু, নির্মাতাদের যে নিয়ম মানতে হবে

০৫:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪