০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ইতিহাসকে কক্ষচ্যুত করা যায় না

  • Sarakhon Report
  • ০৭:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 291

যে দিনটিতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির সৃষ্টির মূল নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়সেই দিনটিকে শোক দিবস না বলার কোনো কারণ নেই। পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যার দিন চিরকালই এ ভূখণ্ডে প্রকৃত শোকের দিন।

কারণপদ্মামেঘনাযমুনার পলিবিধৌত এই বাংলাদেশের মাটি যেমন সত্যতেমনি এই দেশটির স্রষ্টা শেখ মুজিবুর রহমানও সত্য। ইতিহাস প্রকৃতির মতোই সৌরমণ্ডলীর গতিপথ ধরেই চলে। প্রকৃতির কোনো নিয়মকে যেমন কখনো কোনো শক্তি প্রয়োগে কক্ষচ্যুত করা যায় নাতেমনি ইতিহাসকেও কখনো শক্তি প্রয়োগে অতিরঞ্জিতখণ্ডিতবিকৃত বা কক্ষচ্যুত করা যায় না।

শেখ মুজিবুর রহমান নিজে যেমন ইতিহাসের স্রষ্টাতেমনি ইতিহাস তাঁকে ইতিহাসের গেম চেঞ্জার হিসেবে তাঁর প্রাপ্য আসনে অধিষ্ঠিত করেছে। ইতিহাস যুগে যুগে এমনই গেম চেঞ্জারদের নিজ হাতে তাঁদের প্রাপ্য আসনে বসিয়ে দেয়। তাঁকে কক্ষচ্যুত করার ক্ষমতা আর কারও থাকে নাযেমন থাকে না প্রভাত হলে সূর্যের আলো ঢেকে রাখা।

যে কোনো জাতির ইতিহাসে গেম চেঞ্জার শত শত বছর পর একজনই হন। ঐ জাতির জীবনে প্রতিদিনমাসেবছরেদশকে অনেক ঘটনা ঘটে। সেগুলো পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে চলা নুড়ির মতোযার সঙ্গে বিশাল পর্বতের তুলনা করার কোনো অবকাশ থাকে না। নুড়িগুলো গর্বিত হয়কারণ তারা ঐ পাহাড় থেকে সৃষ্টি। নুড়ি যেমন পাহাড়কে আঁকড়ে ধরে নিজের অস্তিত্বকে বৃহতের সঙ্গে মিলিয়ে নেয়তেমনি যে কোনো জাতির প্রতিটি প্রজন্মের মানুষ ঐ জাতির গেম চেঞ্জারের সঙ্গে নিজেকে মিলিয়ে নিজের দৈর্ঘ্য বাড়িয়ে নেয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার আজ ৫০তম বছর। এই অর্ধশত বছর পরে নতুন প্রজন্ম নিজের অস্তিত্বকে বৃহতের সঙ্গে যোগ করার জন্য তাঁর মৃত্যুর নির্মম ঘটনাকে মনে করে হৃদয়কে ব্যথিত করবে। তেমনি নিজ জাতির এই গেম চেঞ্জারের অংশ হিসেবে নিজেকে মিলিয়ে নিয়ে ইতিহাসের আগামী সত্যের পথে পা রাখবে। যার ভেতর দিয়ে কোনো একদিন সত্যিই বেরিয়ে আসবে সেই লক্ষ্যযে লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ সৃষ্টি হয়েছিলসেই লক্ষ্যেরই প্রকৃত বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ইতিহাসকে কক্ষচ্যুত করা যায় না

০৭:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫