০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে, সিদ্ধান্ত আসছে মন্ত্রিসভায়

পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানো হতে পারে বলে সরকারি সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। তবে ছুটি কতদিন বাড়বে এবং কবে থেকে কার্যকর হবে— এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জনগণের ভ্রমণ ও পারিবারিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ছুটি বাড়ানোর প্রস্তাব আলোচনা হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে মন্ত্রিসভার অনুমোদনের ওপর।

সম্ভাব্য ঈদের তারিখ ২১ মার্চ

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সম্ভাব্য তারিখকে সামনে রেখে আগেই পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমান সূচি অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত রয়েছে।

আগে-পরে নির্বাহী আদেশে ছুটি

২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে।

সরকার চাইলে এই ছুটির মেয়াদ আরও বাড়াতে পারে, তবে তা নির্ভর করছে আসন্ন মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে, সিদ্ধান্ত আসছে মন্ত্রিসভায়

০৬:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬