০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, বিশেষ এলাকায় সীমিত সেবা চালু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক টানা সাত দিন বন্ধ থাকবে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সরকারি ছুটি শুরুর আগে ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে।

পোশাকশিল্প এলাকায় বিশেষ ব্যবস্থা

ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলভিত্তিক কিছু ব্যাংক শাখা সীমিত আকারে চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব শাখা ২৫ ও ২৬ মে খোলা থাকবে। ওই দুই দিনে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বন্দর এলাকায়ও চলবে ব্যাংকিং কার্যক্রম

দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোও সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া ঈদের পুরো ছুটিকালীন সময়ে প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, বিশেষ এলাকায় সীমিত সেবা চালু

০৮:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬