০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

ভোলার মনপুরায় একই দিনে তিন শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের সন্ধান না পাওয়ায় স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে।

খেলতে গিয়ে আর ফেরেনি দুই শিশু

নিখোঁজ দুই শিশু উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১২ বছর বয়সী জুনায়েদ ও আরাফাত। তারা সম্পর্কে সহপাঠী ও খেলার সঙ্গী।

পরিবারের সদস্যরা জানান, গতকাল বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায় জুনায়েদ ও আরাফাত। খেলা শেষে সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফেরেনি। এরপর স্বজনরা আত্মীয়দের বাড়িসহ আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

জুনায়েদের বাবা জানান, ছেলেকে খুঁজে পেতে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

নামাজে গিয়ে নিখোঁজ হাবিবুর

নিখোঁজ অপর শিশু ১৩ বছর বয়সী হাবিবুর রহমান উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর হাবিবুর আর মাদ্রাসায় ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি।

হাবিবুরের বাবা ছেলের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন। কেউ তার সন্ধান পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

থানায় অভিযোগ না পেলেও খোঁজ চলছে

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, শিশু নিখোঁজের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিভাবক থানায় লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেননি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

নিখোঁজ তিন শিশুর সন্ধান পেলে দ্রুত তাদের পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

০৯:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬