০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির রাজ্য নির্বাচনে ডানপন্থীদের উত্থান, বড় ধাক্কা মের্জের জন্য পদবির আড়ালে যখন নাগরিকত্বের বিচার ভেনিস চলচ্চিত্র উৎসবে তারকাদের চোখধাঁধানো সাজ হিমবাহ বাঁচাতে এবার ভেড়ার উল! ফ্লাইট বদলের ব্যস্ততায় আর না খেয়ে থাকতে হবে না যাত্রীদের জন্য ইউনাইটেডের নতুন সুবিধা মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫; জার্মানিতে উগ্র ডানপন্থীদের বড় জয় চীনের যুদ্ধক্ষেত্রে আসছে মানবসদৃশ রোবট, বদলে যেতে পারে ভবিষ্যতের যুদ্ধ পোর্টসমাউথে অভিবাসীবাহী নৌকা ঘিরে পুলিশের সঙ্গে শত শত বিক্ষোভকারীর সংঘর্ষ মেয়ের জন্য বড় অভিনয়ের সুযোগ ফিরিয়ে দিলেন মিশেল কিগান উপসাগরে নতুন ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা করবে ইরান, হরমুজে নতুন নৌপথের মানচিত্রও আসছে

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

  • Sarakhon Report
  • ০১:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • 162

জাফর আলম

কক্সবাজার সমুদ্র সৈকতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নুরুল কাদের (২৫) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। গতকাল রাত ১০ টার দিকে কলাতলী সমুদ্র সৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে এ ঘটনা ঘটে। নুরুল কাদের (২৩) হোটেল বেস্টওয়েস্টার্ন হেরিটেজের শেফ সহকারী হিসেবে কাজ করতেন। তিনি চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উপরপাড়া এলাকার ইব্রাহীমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মছিউর রহমান।নিহতের সহকর্মী জয়নাল জানান, নুরুল কাদের তার এক বান্ধবী নিয়ে ঘুরতে বেলি হ্যাচারির পেছনের সৈকতে যায়। এ সময় তাদের দুইজনকে অবরুদ্ধ করে ছিনতাইয়ের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। তখন এক পর্যায়ে নুরুল কাদেরকে ছুরিকাঘাত করে তারা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জার্মানির রাজ্য নির্বাচনে ডানপন্থীদের উত্থান, বড় ধাক্কা মের্জের জন্য

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

০১:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪