১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

কবে মুক্তি পাবে কবরীর শেষ সিনেমা?

  • Sarakhon Report
  • ০৯:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • 160
সারাক্ষণ প্রতিবেদক
অনেক স্বপ্ন ও অসম্পূর্ণ অনেক কাজ রেখে ২০২১ সালের ১৭ এপ্রিল পৃথিবীর যাত্রা শেষ করেন মিষ্টি মেয়েখ্যাত অভিনেত্রী কবরী। এরপর তৈরি হয় আশঙ্কা, তার অভিনীত ও পরিচালিত সর্বশেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’র কী হবে? অসমাপ্তই থেকে যাবে, নাকি আলোর মুখ দেখবে? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে। সব ঠিক থাকলে আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
এ প্রসঙ্গে কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে বলেন, সিনেমাটি মুক্তি দেওয়ার তাড়া ছিল আম্মুর। তাই করোনার মধ্যেই শুটিং করছিলেন। কিন্তু দুই দিনের শুটিং বাকি থাকা অবস্থায় তিনি মারা যান। অনেক দিন আগেই সিনেমাটি শেষ করার ইচ্ছা ছিল। কিন্তু নানা জটিলতায় কাজ শুরু করতে একটু দেরি হয়ে গেছে। তাছাড়া একটু সময় নিয়েই কাজটি করছি। প্রায় শেষ করে এনেছি কাজ।
সামনের ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। ২০১৮-১৯ অর্থবছরে অনুদান পাওয়া ‘এই তুমি সেই তুমি’সিনেমায় দুটি সময়কে তুলে ধরা হয়েছে। বর্তমান সময়ের পাশাপাশি উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধের সময়ের কথাও। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ। পরিচালনার পাশাপাশি এই সিনেমায় অভিনয়ও করেছেন কবরী, লিখেছেন গান। যেটি গেয়েছেন ইমরান ও কোনাল। সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও লিখেছিলেন কবরী।
জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

কবে মুক্তি পাবে কবরীর শেষ সিনেমা?

০৯:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪