০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
পদবির আড়ালে যখন নাগরিকত্বের বিচার ভেনিস চলচ্চিত্র উৎসবে তারকাদের চোখধাঁধানো সাজ হিমবাহ বাঁচাতে এবার ভেড়ার উল! ফ্লাইট বদলের ব্যস্ততায় আর না খেয়ে থাকতে হবে না যাত্রীদের জন্য ইউনাইটেডের নতুন সুবিধা মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫; জার্মানিতে উগ্র ডানপন্থীদের বড় জয় চীনের যুদ্ধক্ষেত্রে আসছে মানবসদৃশ রোবট, বদলে যেতে পারে ভবিষ্যতের যুদ্ধ পোর্টসমাউথে অভিবাসীবাহী নৌকা ঘিরে পুলিশের সঙ্গে শত শত বিক্ষোভকারীর সংঘর্ষ মেয়ের জন্য বড় অভিনয়ের সুযোগ ফিরিয়ে দিলেন মিশেল কিগান উপসাগরে নতুন ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা করবে ইরান, হরমুজে নতুন নৌপথের মানচিত্রও আসছে লাহোরে নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বেড়েছে, কয়েক দিনে ধর্ষণের অভিযোগ ৬

কাজে ফিরেই ব্যস্ত আইরিন

  • Sarakhon Report
  • ১১:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • 161

সারাক্ষণ প্রতিবেদক

২০২১ থেকে ২০২৩ এই তিনটি বছর রাজধানীর ধানমণ্ডির একটি আইটি ফার্মে চাকুরী করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী, মডেল আইরিন। সুলতানা। ২০২৩—এর শেষপ্রান্তে এসে যখন চাকুরী থেকে ইস্তফা দিলেন সেই সময় একটি ভালো কাজের মধ্যদিয়েই আবারো কাজে ফিরেন আইরিন। অর্থাৎ ২০২৪ সালের শুরুতে এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে আবারো অভিনয়ে নিয়মিত হন তিনি। ধারাবাহিক এ নাটকটিতে আইরিন অভিনয় করছেন ত্রপা চরিত্রে।

পরিচালক মুরাদ পারভেজ তাকে দু’টো চরিত্রের গল্প শুনিয়েছিলেন। যে চরিত্র তার ভালোলাগবে সেই চরিত্রেই তিনি অভিনয় করতে পারবেন। ত্রপা চরিত্রটি ভালোলাগায় আইরিন ত্রপা চরিত্রে অভিনয়ের মধ্যদিয়েই আবারো অভিনয়ে ফিরলেন। এরইমধ্যে আইরিন অভিনীত বেশকিছু পর্ব প্রচার হয়েছে। আবার চলতি মাসে এই ধারাবাহিকের শুটিং—এও অংশ নিয়েছেন তিনি। আইরিন জানান আগামী ৩০ আগস্ট আবারো এই নাটকের শুটিং—এ অংশ নিবেন। আইরিন জানান এরইমধ্যে আরো দুটি নতুন বিজ্ঞাপনেরও কাজ করেছেন তিনি। একটি পানি উন্নয়ন বোর্ডের বিজ্ঞাপন।

দুযোগ আসার আগে জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে অর্থাৎ ঝড় তুফান আসার আগে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে এই বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছে আরশী নগর মিডিয়া। আাবর সনি রহমানের পরিচালনাতেও একটি প্রতিষ্ঠানের তেলের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন আইরিন। চাকুরী ছেড়ে আবারো কাজে ফেরা প্রসঙ্গে আইরিন সুলতানা বলেন,‘ তিন বছরতো চাকুরী করেছি। কিন্তু অভিনয় আমাকে খুউব টানতো। কোনাভাবেই পেরে উঠছিলাম না ক্যামেরার সামনে থেকে নিজেকে সরিয়ে রাখতে। যে কারণে পরবর্তীতে চাকুরী ছেড়ে দিলাম।

ঠিক যেই মুহুর্তে চাকুরী ছাড়লাম সেই সময়ই মূলত মুরাদ ভাই আমাকে স্মৃতির আল্পনা আঁকি ধারাবাহিকে কাজ করার প্রস্তাব দিলেন। আমারও ভালো লাগলো ত্রপা চরিত্রটি। যে কারণে এই ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়েই কাজে ফেরা হলো আমার। নাটকটি প্রচারও হচ্ছে, সাড়াও পাচ্ছি। একটি কাজ আমাকে নতুন নতুন কাজ এনে দিচ্ছে। এটাও ভালোলাগার। বিশেষ ধন্যবাদ মুরাদ পারভেজ ভাইকে। ধন্যবাদ আমার ভক্ত দর্শককে আমাকে অনুপ্রেরণা দেবার জন্য।

ধন্যবাদ সংবাদ মাধ্যমকে আমাকে সবসময় সহযোগিতা করার জন্য।’ আইরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিলো জুলফিকার জাহিদী’র কাগজ। এটি এখন দীপ্ত প্লে—তে দেখা যাচ্ছে। ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় আরিফিন শুভ’র বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিনয়ে যাত্রা শুরু। এরপর তিনি ‘টাইম মেশিন’,‘ এই তুমি সেই তুমি’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’,‘ ইউটার্ন’,‘ এক পৃথিবী প্রেম’,‘ মায়বিনী’,‘ পদ্মার প্রেম’,‘ আকাশ মহল’ সিনেমায় অভিনয় করেন।

জনপ্রিয় সংবাদ

পদবির আড়ালে যখন নাগরিকত্বের বিচার

কাজে ফিরেই ব্যস্ত আইরিন

১১:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪