০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ ও সরঞ্জাম পাচারের অভিযোগে এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার একটি কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে তাকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ ট্যাবলেট ও ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুক আহমেদ। পুলিশ জানিয়েছে, বিনামূল্যে বিতরণের জন্য সংরক্ষিত সরকারি ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট এবং ১৮টি ওজন পরিমাপক যন্ত্র পাচারের চেষ্টা করা হচ্ছিল।

কুরিয়ার অফিসে অভিযান

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে হাসপাতাল থেকে ওষুধ ও সরঞ্জাম বের করা হয়। পরে সন্ধ্যার দিকে সেগুলো উপজেলার কলেজপাড়া এলাকার একটি কুরিয়ার সার্ভিসের বুকিং কার্যালয়ে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে স্টোরকিপারকে আটক করা হয়।

রৌমারীতে সরকারি ওষুধ পাচারের চেষ্টা, স্টোরকিপার হাতেনাতে গ্রেফতার

ঢাকায় পাঠানোর প্রস্তুতি ছিল

জিজ্ঞাসাবাদ ও বুকিং ঠিকানার তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে, জব্দ করা ওষুধ ও সরঞ্জাম ঢাকার বাবুবাজার-মিটফোর্ড এলাকার এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।

সরকারি মালামাল শনাক্ত

স্থানীয় কুরিয়ার অপারেটর আরিফুল ইসলাম খান বলেন, প্যাকেট খুলে সরকারি বিনামূল্যের ওষুধ ও ওজন পরিমাপক যন্ত্র দেখতে পাওয়ার পর বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশ এসে মালামাল জব্দ করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ বলেছেন, জব্দ করা ওষুধ ও যন্ত্রগুলো হাসপাতালের সম্পদ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মামলার প্রস্তুতি চলছে

রৌমারী থানার ওসি কাওসার আলী জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক

০৩:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬